রোগী মৃত্যু ঘিরে হেনস্থার শিকার জুনিয়র ডাক্তার, উত্তপ্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজ!
কলকাতা, ১৪ জুলাই : চিকিৎসায় গাফিলতির অভিযোগে ফের হেনস্থার শিকার জুনিয়র ডাক্তার। আর তারই জেরে উত্তপ্ত হল কলকাতার ন্যাশলান মেডিক্যাল কলেজ। বুধবার রাত থেকে শুরু হয় হাসপাতালের অচলাবস্থা। তা এখনও অব্যাহত। যদিও ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। [চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তপ্ত SSKM,নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে ৬০০ জুনিয়ার ডাক্তার]
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যেয়। মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মহম্মদ কালামউদ্দিন। তিনি বেগবাগানের বাসিন্দা। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে গৌরীশঙ্কর মহাপাত্র নামে এক জুনিয়র ডাক্তারকে মারধর করে মৃতের পরিবার পরিজনরা।

প্রতিবাদে বিক্ষোভ অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তাররা। রোগীর মৃত্যু ঘিরে বারবার আক্রান্ত হতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের। কর্তব্যরত অবস্থায় নিজেদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদে শামিল হন জুনিয়র ডাক্তাররা। আর তারই জেরে হাসপাতালের পরিষেবা শিকেয় উঠেছে।
বুধবার রাত থেকে হাসপাতালে অচলাবস্থা। চূড়ান্ত হয়রানির স্বীকার রোগী ও তাদের পরিবারের লোকজন।












Click it and Unblock the Notifications