পাখির চোখ ২০২১! মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠক জেপি নাড্ডার

পাখির চোখ ২০২১! মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠক নাড্ডার

করোনা মহামারীতে বিজেপি ভার্চুয়াল সভায় জোর দিলেও, একেবারে মাটিতে নেমে আন্দোলনও করেছে। জেলায় জেলায় আম্ফান ও করোনার ত্রাণে দুর্নীতির অভিযোগে আন্দোলনে সামিল হয়েছে। বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকের পর এবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে রাজ্যের গলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক

মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক

মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে ২০২১-এর বিধানসভা ভোটের প্রচারের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে বলে সূত্রের খবর।

তৃণমূলের বিরুদ্ধে আরও আন্দোলন চান জেপি নাড্ডা

তৃণমূলের বিরুদ্ধে আরও আন্দোলন চান জেপি নাড্ডা

সূত্রের খবর অনুযায়ী, জেপি নাড্ডা তৃণমূলের বিরুদ্ধে রাজ্য বিজেপি যাতে আরও বেশি করে আন্দোলনে নামে সেব্যাপারে বলেছেন। যেখানে যেখানে তৃণমূল সভা করছে, সেখানে সেখানে সভা করার পরামর্শ দিয়েছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক করে রাজ্য নেতৃত্বকে বলেছে, শুধু মাত্র প্রতিষ্ঠান বিরোধিতায় ভর করে রাজ্যে ক্ষমতায় আসা যাবে না।

রাস্তায় নামে জন সম্পর্ক

রাস্তায় নামে জন সম্পর্ক

ইতি মধ্যেই রাজ্য বিজেপির তরফে থেকে ৮০ লক্ষ বাড়িতে গিয়ে জন সম্পর্ক অভিযান করা হয়েছে বলে দাবি। এর টার্গেট এককোটি। দলের সাংসদ ও বিধায়কদের ৫ টি করে অর্গানাইজেশন জোনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কোথাও কোথাও ছোট ছোট সভাও করা হয়েছে গত একমাসে।

দুর্নীতি ও অনুন্নয়নকে তুলে ধরার পরিকল্পনা

দুর্নীতি ও অনুন্নয়নকে তুলে ধরার পরিকল্পনা

রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য বিজেপি লক্ষ্য তৃণমূলের দুর্নীতি ও অনুন্নয়নকে তুলে ধরা। যা নিয়ে ভবিষ্যতে সভা করবেন তাঁরা। বিজেপি সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি তৈরি করতে বলেছেন বলে সূত্রের খবর।

বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করেন। সেখানে কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়। কোথায় ফাঁক রয়েছে তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন মনিটরিং কমিটি সংক্ষেপে দিশার বৈঠক না করা নিয়ে জেলাশাসকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজেপি সাংসদরা।

আন্দোলনে পরামর্শ জেপি নাড্ডার

আন্দোলনে পরামর্শ জেপি নাড্ডার

জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বিজেপির এক সাংসদ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কোনও জেলাশাসক তাদের সভায় ডাকেননি। আবার কোনও কোনও সাংসদ জানিয়েছেন, তাদের জেলায় দিশার কোনও বৈঠকের কথা তারা জানেন না। সাংসদরা জেলাশাসকদের বিরুদ্ধে তাদের সঙ্গে অসহযোগিতা করার অভিযোগও করেছেন। বিজেপি নেতারা জানিয়েছেন, তারা জেলাশাসকের সামনে বিষয়টি তুলে ধরলেও কোনও লাভ হয়নি।

বিজেপি সাংসদদের অভিযোগ একদিকে আম্ফান ও অন্যদিকে কোভিড নিয়ে তথ্য লুকোতে চাইছে রাজ্য সরকার। তারা রাজ্যে দিশার জন্য কোনও কমিটি গঠন করা হয়েছে কিনা., তা জানেন না বলেও মন্তব্য করেছেন।
এব্যাপারে বিজেপি সভাপতির নির্দেশ জেলাশাসকদের ঘেরাও করুন। তবে যেন তা শান্তিপূর্ণ থাকে। একইসঙ্গে তিনি বিষয়টি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+