নেতাই দিবসে শুভেন্দুকে আটকানো হল কেন? কারণ জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজ্যপাল ধনখড়ের

নেতাই দিবসে শুভেন্দুকে আটকানো হল কেন? কারণ জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজ্যপাল ধনখড়ের

নেতাইয়ে শহিদ দিবস পালনে যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথ। তার কারণ জানতে চেয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামিকাল সকাল ১১টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ডিজিকে এবং মুখ্যসচিবকে। করোনা সংক্রমণের কারণে এখন আইসোলেশনে রয়েছে তাঁরা দুজনেই তাই তাঁদের পরিবর্তে সহকারী মুখ্যসচিব এবং ডিজির প্রতিনিধি হিসেবে একজন রাজভবনে যাবেন বলে জানা গিয়েছে। মুখ্যসচিবকে লেখা িচঠি নিজে টুইটে শেয়ারও করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

মুখ্যসচিবকে তলব

মুখ্যসচিবকে তলব

ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নেতাইয়ে শুভেন্দু অধিকারীর গাড়ি কেন আটকানো হয়েছিল তা জানতে চেয়ে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তলব করেছেন। ১২ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে রাজভবনে তাঁদের রিপোর্ট নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। ডিজি এবং মুখ্যসচিবকে লেখা চিঠি তিনি টুইটারে শেয়ারও করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

নেতাইয়ে শুভেন্দুর গাড়ি আটক

নেতাইয়ে শুভেন্দুর গাড়ি আটক

কয়েকদিন আগেই নেতাইয়ে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকানো হয়েছিল। নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই রাজ্যপাল জগদীপ ধনখড় চিঠি পাঠিয়ে রিপোর্ট তলব করেন রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির কাছে। কিন্তু আগের বৈঠকে যেতে পারেননি মুখ্যসচিব। সেসময় রাজ্যপালকে চিঠি লিখে উপস্থিত না থাকতে পারার কারণ জানিয়েছিলেন তিনি। তাই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কার নির্দেশে বিরোধী দলনেতার গাড়ি আটকানো হয়েছিল তা জানতে চেয়ে সোমবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের দুই শীর্ষ আধিকারিকের কাছে কৈফিয়ত তলব করেছিলেন রাজ্যপাল।

রাজ্য সরকারের সঙ্গে সংঘাত

রাজ্য সরকারের সঙ্গে সংঘাত

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন কোনও ঘটনা নয়। এর আগেও একাধিক বার রাজ্যের মুখ্যসচিবকে বিভিন্ন ইস্যুতে তলব করেছেন রাজ্যপাল। রাজ্য সরকারের একাধিক পদক্ষেপ নিয়ে কেন্দ্রের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এমনকী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করেছেন। বিজেপি নেতারা বারবার রাজ্যে সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কথা বলেছেন। রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন তাঁরা।

প্রধানমন্ত্রীর কাছে নালিশ মমতার

প্রধানমন্ত্রীর কাছে নালিশ মমতার

চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নালিশ করেন। রাজ্যপালের উপস্থিতিতেই তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে অভিযোগ করেছিলেন, রাজ্যপাল সাংবিধানিক নিয়ম জানেন না আর তার জন্যই রাজ্যপাল রাজ্য সরকারের একাধিক কাজ নিয়ে প্রশ্ন তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+