মমতার সরকারের ব্যর্থতার জন্য চাষীরা ৮৪০০ কোটির সুবিধা পাননি! পিএম কিষাণ নিয়ে ফের সরব রাজ্যপাল

মমতার সরকারের ব্যর্থতার জন্য চাষীরা ৮৪০০ কোটির সুবিধা পাননি! পিএম কিষাণ নিয়ে ফের সরব রাজ্যপাল

রাজ্যপাল ফের একবার পিএম কিষণা প্রকল্প নিয়ে সরব হলেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতার জন্যই এমনটা হয়েছে। রাজ্যপালের আরও অভিযোগ, সরকার পিএম কিষণা প্রকল্পের জন্য তথ্য দেয়নি কেন্দ্রকে।

দিন তিনেক আগেও সরব রাজ্যপাল

দিন তিনেক আগেও সরব রাজ্যপাল

সরকারের ব্যর্থতার কারণে রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে ৮৪০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে। দিন তিনেক আগে টুইট করে এমনটাই অভিযোগ করেছিলেন, রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তিনি আরও বলেছিলেন অন্নদাতাদের প্রতি এই ধরনের ব্যবহার দুর্ভাগ্যজনক।

রাজ্যপালের এদিনের অভিযোগ

রাজ্যপালের এদিনের অভিযোগ

এদিন রাজ্যপাল কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্প নিয়ে টুইট করেন। তিনি বলেন, রাজ্যের কৃষকরা এ পর্যন্ত ৮৪০০ কোটি টাকার সুবিধা পাননি। মমতার সরকারের ব্যর্থতার জন্যই এমনটা হয়েছে। সরকার পিএম কিষাণের তথ্য সরকারকে দেয়নি বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল।

 রাজ্যের কৃষকরা কেবল ৬২০ কোটির সুবিধা পেয়েছেন

রাজ্যের কৃষকরা কেবল ৬২০ কোটির সুবিধা পেয়েছেন

রাজ্যপাল উল্লেখ করে বলেন, গত ৭ ফেব্রুয়ারি, ২০২০ বিধানসভায় রাজ্যপালের ভাষণে তিনি বলেছিলেন, এ রাজ্যে চাষিরা মাত্র ৬২০ কোটি টাকার সুবিধা পেয়েছেন। কৃষকদের প্রতি অবিচার হওয়া উচিত নয়। দেশের যে কোনও প্রান্তের প্রাপ্য তাঁদের পাওনা।

 ২০১৮ সালে পিএম কিষাণ প্রকল্পের শুরু

২০১৮ সালে পিএম কিষাণ প্রকল্পের শুরু

২০১৮ সালের ১ ডিসেন্বর কেন্দ্রের মোদী সরকার পিএম কিষাণ প্রকল্প শুরু করে। এই প্রকল্পে সরাসরি ১০০ শতাংশ সাহায্য করে কেন্দ্রীয় সরকার। টাকা সরাসরি চলে যায় কৃষকদের অ্যাকাউন্টে। রাজ্য সরকার কেন এই প্রকল্প গ্রহণ করেনি, মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সেই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+