নওশাদের সঙ্গে হাওয়ালা যোগ, আদালতে বিস্ফোর তথ্য পেশ সরকারি আইনজীবীর

জামিন পেলেন না নওশাদ সিদ্দিকি। ফের জেল হেফাজতের নির্দেশ আদালতের

ভাঙড় কাণ্ডের সঙ্গে হাওয়ালা যোগ। সিআইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকির সঙ্গে হাওয়ালা যোগ। আদালতে এমনই বিস্ফোরক দাবি করেেছন সরকারি আইনজীবী। নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিস্ফোরক দাবি জানিয়েছেন সরকারি আইনজীবী। নওশাদের মোবাইলে নাকি এরকম তথ্য পাওয়া গিয়েছে। মোবাইলে হোয়াটস অ্যাপ চ্যাটে বড় মাপের অঙ্কের টাকার লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে।

আদালতে বিস্ফোর তথ্য পেশ সরকারি আইনজীবীর

গতকাল আদালতে পেশ করা হয়েছিল নওশাদ সিদ্দিকি সহ আইএসএফের ১৫ জনকে। ভাঙড় কাণ্ডের পরে ধর্মতলায় বিক্ষোভ দেখানোর সময় তাঁদের গ্রেফতার করে পুলিশ। প্রথমে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপরে বুধবার আবার তাঁদের আদালতে পেশ করা হয়। কিন্তু জামিন দেওয়া হয়নি। ফের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

গতকাল নওশাদদের আদালতে পেশ করার সময় বিস্ফোরক দাবি করেছেন সরকারী আইনজীবী। নওশাদদের জামিনের বিরোধিতা করে তিনি বলেছেন নওশাদেল মোবাইলে হাওয়ালা যোগের সন্ধান পাওয়া গিয়েছে। অর্থাৎ নওশাদ সিদ্দিকির সঙ্গে হাওয়ালা যোগ রয়েছে বলে দাবি করেছেন তিনি। হোয়াটসঅ্যাপ এসএমএসে একাধিক টাকা পয়সার সংক্রান্ত তথ্য পাওয়া িগয়েছে। সেই টাকার পরিমাণ কম নয়। অনেকটাই বেশি। সেকারণে নওশাদের মোবাইল ফোন পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আদালতে তাঁর মোবাইল পরীক্ষার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। আদালত তাতে অনুমতি দিয়েছে।

এদিকে নওশাদের আইনজীবী দাবি করেছেন তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ধর্মতলায় বিক্ষোভ দেখানোর সময় নওশাদের সঙ্গে তাঁর মোবাইল ফোন ছিল না। এবং পুলিশ তাঁকে গ্রেফতার করার সময়ও তাঁর কাছে মোবাইল পায়নি পুলিশ। তাহলে পুলিশের কাছে নওশাদ সিদ্দিকির মোবাইল ফোন এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সরকারি আইনজীবী সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন বলেও অভিযোগ করেছেন নওশাদের আইনজীবী। জামিনের বিরোধিতা করেই মিথ্যে কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+