দিলীপকে নিয়ে বিরোধিতা বাড়ছে বিজেপিতে! ২০২১-এর আগে অশনি সংকেতের নেপথ্যে কে

দিলীপ বিরোধিতা বাড়ছে বিজেপিতে! ২০২১-এর আগে অশনি সংকেতের নেপথ্যে কে

২০২১ বিধানসভা নির্বাচন বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয়ের কাছেই বিরাট চ্যালেঞ্জের। উভয়েই জিততে চাইছেন এই লড়াই। কিন্ত এই লড়াইয়ের আগে উভয়ের বিজয়পথের মধ্যে রয়েছে বিস্তর কাঁটা। যেমন বিজেপির সভা থেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান উঠল। এই লক্ষণ নেহাতেই অভ্যাসের ভুল নয়, রাজনৈতিক মহল মনে করছে, এর মধ্যে রয়েছে অন্য কাঁটা।

বিজেপির ব্যাখ্যায় অ্যান্টি দিলীপ স্লোগান

বিজেপির ব্যাখ্যায় অ্যান্টি দিলীপ স্লোগান

উত্তর দিনাজপুরের এক সভায় বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে স্লোগান তুললেন বিজেপি কর্মীরাই। বিজেপি কর্মীদের স্লোগান- ‘দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়তে হবে একসাথে'। কিন্তু কেন এরকম স্লোগান তুললেন বিজেপি কর্মীরা! বিজেপির ব্যাখ্যা, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভেঙে অনেকেই বিজেপিতে আসছেন। বিজেপিতে এসে তাঁরা এখনও বিজেপির স্লোগানের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, তাই তৃণমূলের স্লোগান বেরিয়ে গিয়েছে ওই কর্মীর মুখ থেকে।

দিলীপের অ্যান্টি লবি সক্রিয় হচ্ছে

দিলীপের অ্যান্টি লবি সক্রিয় হচ্ছে

কিন্তু রাজনৈতিক মহল সেই যুক্তি মানতে চাইছে না। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপিও ঐক্যবদ্ধ নয়। বিজেপিতেও একাধিক মত উঠে আসছে। তৈরি হচ্ছে মতানৈক্যও। ফলে রাজ্য সভাপতির বিরুদ্ধে স্লোগান উঠে পড়ছে দলীয় সভায়। দিলীপের অ্যান্টি লবি সক্রিয় হচ্ছে।

মুকুল ঘনিষ্ঠ নেতা-কর্মীদের বিরূপ প্রভাব!

মুকুল ঘনিষ্ঠ নেতা-কর্মীদের বিরূপ প্রভাব!

মুকুল রায় সম্প্রতি বঙ্গ বিজেপি থেকে দূরত্ব তৈরি করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর আসবেন না বিজেপির সদর দফতরে। বেশ কিছুদিন হল তিনি সক্রিয় নন বিজেপিতে। তাতে মুকুল ঘনিষ্ঠ যেসব নেতা-কর্মীরা বিজেপিতে নাম লিখিয়েছিলেন, তাঁদের উপর প্রভাব পড়তে বাধ্য। এই অ্যান্টি দিলীপ স্লোগান তার ফলেই হতে পারে।

দিলীপ বিরোধিতা কি বাড়ছে বঙ্গ বিজেপিতে

দিলীপ বিরোধিতা কি বাড়ছে বঙ্গ বিজেপিতে

‘দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়তে হবে একসাথে' -এমন স্লোগান শুনে উপস্থিত নেতা-কর্মীরা হকচকিয়ে যাওয়ার পাশাপাশি বিজেপিকে অস্বস্তিতে ফেলে দেয়। স্লোগানের পরপরই পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লাগেন বিজেপি নেতারা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে পড়ে, তবে কি বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ বিরোধী নেতা-কর্মীর সংখ্যা বাড়ছে?

ঐক্যের অভাব স্পষ্ট হচ্ছে ২০২১-এরপ আগে

ঐক্যের অভাব স্পষ্ট হচ্ছে ২০২১-এরপ আগে

সেই কারণেই প্রকাশ্য সভায় এমন কাণ্ড ঘটে গেল। দিলীপ ঘোষ বিরোধী স্লোগানের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি বিরোধী দলগুলি এই স্লোগানকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। বিজেপির মধ্যেও যে ঐক্যের অভাব রয়েছে, তা প্রমাণ করে ওই ঘটনা। বিজেপি কর্মীর স্লোগানই তা স্পষ্ট করে দিল।

অ্যান্টি-দিলীপ স্লোগানে বিজেপি প্রশ্নের মুখে

অ্যান্টি-দিলীপ স্লোগানে বিজেপি প্রশ্নের মুখে

বিজেপি ২০২১-এ ক্ষমতায় আসার লক্ষ্যে টার্গেট করেছে বাংলাকে। সেইমতো করোনার আবহেও কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে। ভার্চুয়াল ব়্যালি তো চলছেই, তার সঙ্গে যেখানে সম্ভব ময়দানে নেমে বিজেপি গর্জে উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এই সময়ে বিজেপি কর্মীর মুখে উল্টো স্লোগান বিজেপিকে প্রশ্নের মুখে ফেলে দিল এবার।

{quiz_230}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+