হোলিতে বসন্তের বদলে গরমের ছাপ! দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস?

রঙের উৎসবে এই বছর শীতের ছোঁয়া প্রায় নেই বললেই চলে। কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর ফলে ভোর থেকেই উষ্ণতার অস্বস্তি টের পাচ্ছেন পুরো শহরবাসী। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অর্থাৎ এই চার দিনের মধ্যে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। আপাতত বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সকালের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর তিন থেকে চার দিন তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হওয়ার ইঙ্গিত নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় একইরকমই থাকবে আগামী সপ্তাহজুড়ে।

অন্যদিকে আবার, উত্তরবঙ্গে দোলের আগে বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং এবং কালিম্পংয়ের মত পার্বত্য এলাকাগুলিতে ঘন কুয়াশা দেখা দিতে পারে। এমনকি উঁচু অঞ্চলে হালকা তুষারপাত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে, রাতের তাপমাত্রা আপাতত স্থিরই থাকবে।

অর্থাৎ সব মিলিয়ে, বসন্তের আবহে এবার গরমের আগাম বার্তাই স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+