আরও বিপাকে কালীঘাটের কাকু, কন্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে কী বলল আদালত?
আরও বিপাকে পড়লেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইডির তদন্তকারীরা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন। যে কোনও জায়গা থেকেই ওই নমুনা সংগ্রহ করা যাবে। এমনই নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। ফলে ইডির তৎপরতা আরও বাড়বে। এ কথা বলাই যায়।
সুজয়কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার কী ধরনের শারীরিক সমস্যা হচ্ছে? সেই নিয়ে কার্যত তদন্ত শুরু করেছে ইডি। মঙ্গল ও বুধবার দুদিন এসএসকেএম হাসপাতালে বিনা নোটিশে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। সুজয়কৃষ্ণের সঙ্গে তারা দেখা করেছেন তারা।

সুজয়কৃষ্ণ সম্পর্কে তথ্য নিয়ে ফের ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আধিকারিকরা। ইডির হাতে মোবাইল ফোনের কথোপকথন রয়েছে। সেখানে কি কাকুর কণ্ঠস্বর রয়েছে? এই প্রশ্ন বারবার উঠছে। লিপস এন্ড বাউন্ডস কোম্পানির সঙ্গে কাকুর যোগ রয়েছে। এই ভয়েস কলে অর্থ সংক্রান্ত আলোচনা হয়েছে। তদন্তে এই ভয়েস কল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাই জানাচ্ছেন তদন্তকারীরা।
এই অবস্থায় এবার সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রয়োজন রয়েছে। ওই ভয়েস স্যাম্পেল ম্যাচ করানোর চেষ্টা হবে। সে কারণেই সুজয়কৃষ্ণকে প্রয়োজন। কিন্তু তিনি হাসপাতালে গত দু মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার এখন কী ধরনের চিকিৎসা চলছে! তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে তদন্তকারীরা রীতিমতো উঠে পড়ে লেগেছেন।
ইডি এই বিষয়ে আবেদন করেছিল ইডির বিশেষ আদালতে। সেখানেই জানানো হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে। যে কোনও জায়গায় গিয়েই তদন্তকারীরা এই নমুনা সংগ্রহ করতে পারবেন। ফলে তদন্তকারীদের হাসপাতালে যেতে আর কোনও বাধা থাকল না।
কাকু এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই ইডি আধিকারিকরা পৌঁছে যেতে পারেন। হাসপাতালেই তার কণ্ঠস্বর রেকর্ড করা যেতে পারে। এই সম্ভাবনা প্রবল হচ্ছে। পুজোর মধ্যেও ইডির তদন্ত যথেষ্ট গতিতে হচ্ছে। কলকাতা হাইকোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়াও আদালতে বিচারপতি ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
সে কারণেই এবার যথেষ্ট গতি পেয়েছে তদন্ত। নিয়োগ দুর্নীতিতে এই ভয়েস কল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একথা মনে করছে ওয়াকিবহাল মহল। কালীঘাটের কাকু অনেক তথ্য দিতে পারেন। এ কথা মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হল, কবে কোথায় কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবেন তদন্তকারীরা?












Click it and Unblock the Notifications