নন্দীগ্রামে যখন বুথ ঘিরে ক্ষুব্ধ মমতা, তখন মোদীর সভায় ট্রেন্ডে 'রাগ কেন দিদি', জমজমাট দ্বিতীয় দফার ভোট প্রচার
নন্দীগ্রামে যখন বুথ ঘিরে ক্ষুব্ধ মমতা, তখন মোদীর সভায় ট্রেন্ডে 'রাগ কেন দিদি', জমজমাট দ্বিতীয় দফার ভোট পারদ
নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে বেরিয়েছিলেন, তাঁকে তখনই কার্যত বেশ ক্ষুব্ধ দেখায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান বয়াল কেন্দ্রে তৃণমূলের এজেন্ট না দেওয়া নিয়ে তাঁর ক্ষোভের কথা। এদিকে, সেই সময় জয়নগরে সভা করছেন নরেন্দ্র মোদী। আর সেই সভায় ট্রেন্ডে এল বিজেপির নয়া প্রচার।

মোদীর সভায় ট্রেন্ডে নয়া স্লোগান
এদিকে আজ বিজেপির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ , হাতাশা নিয়ে বক্তব্য রাখেন মোদী। মোদী বলেন, প্রথম দফার ভোট পর্ব থেকেই কার্যত দিদি হতাশ। সেই জায়গা থেকে এদিন মোদীর সভায় দেখা যায় 'দিদি রাগ কেন' ট্রেন্ড।

'দিদি রাগ কেন'
এদিন দেখা যায়, মোদীর উলুবেড়িয়ার সভায় 'দিদি রাগ কেন' টি শার্ট পরে বহু মোদী সমর্থক। আর সেই জায়গা থেকেই এদিন ট্রেল্ডে আসে এই নয়া টি শার্ট।

উলুবেড়িয়ার সভায় মোদীর বার্তা
মোদী এদিন বলেন, 'এখন বাংলার জনতা আর অপেক্ষা করছে না, ভবিষ্যৎ বাঁচানোর জন্য তাঁরা পরিবর্তন চাইছেন।' আজ বাংলার পুর্নজাগরণের মার্গ তৈরি করছে। এই বার্তার সঙ্গে সঙ্গে মোদী বলেন কিভাবে হাওড়ার শিল্পের বিকাশ রুখে দিয়েছে দিদির সরকার। এমনই অভিযোগে সরব হন মোদী।

নন্দীগ্রামে মমতা
এদিকে, যেমন 'দিদি রাগ কেন' টি শার্টি দিয়ে এদিন মোদী সমর্থকরা রীতিমতো সভায় পারদ চড়িয়েছেন, তেমনই এদিন মোদী বলেন, ২ রা মের দিকে যতই এগোচ্ছে বাংলা , ততই দিদির মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এরই মাঝে নন্দীগ্রামে বয়াল কেন্দ্রকে নিয়ে মমতার অভিযোগ পারদ চড়ায়। আর সেখানে বুথ থেকে বসেই মমতা ফোন করেন রাজ্যপালকে। ঘটনা নিয়ে এখনও চাঞ্চল্য নন্দীগ্রামে।












Click it and Unblock the Notifications