ঘরে ঢুকে স্ত্রীকে দেখলেন অবিন্যস্ত অবস্থায়! স্বামীর ভয়ঙ্কর সিদ্ধান্তে চাঞ্চল্য
পড়শি যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। সূত্রের খবর অনুযায়ী,স্বামী একথা জানতে পেরেছিলেন আগেই।
পড়শি যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। সূত্রের খবর অনুযায়ী,স্বামী একথা জানতে পেরেছিলেন আগেই। তবে অপেক্ষায় ছিলেন সুযোগের। পড়শি যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক্কেবারে খুন।. ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের। যদিও ওই গৃহবধূ মৃত যুবক অভিষেকের সঙ্গে তাঁর কোনও রকম সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের চণ্ডীতে পড়শি বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওণই যুবকের। জামতে পেরে প্রথমে যুবককে সতর্ক করেন মহিলার স্বামী। না শোনায় যুবককে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এরপরেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় ক্ষিপ্ত হন ওই মহিলার স্বামী। শনিবার রাতে বাড়ি থেকে অভিষেক নামে যুবককে ডেকে আনা হয়। এরপর মদ্যপান এবং পরবর্তী সময়ে শ্বাসরোধ করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications