উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভুল অঙ্ক কষলেই পাশ করার সুযোগ বাড়বে!
কলকাতা, ১০ এপ্রিল : ভুল অঙ্ক কষলেও পুরো নম্বর পাওয়া যায়! তবে শর্ত একটা সেক্ষেত্রে প্রশ্নও হতে হবে ভুল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এহেন নির্দেশিকার জেরেই তৈরি হয়েছে সমস্যা।
এবছর উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্নে একাধিক ভুল প্রশ্ন থাকার অভিযোগ উঠেছিল। অভিযাগ খুব একটা মিথ্যাও নয়। পরীক্ষকরা দেখেছেন মোট ৪ টি ভুল প্রশ্ন ছিল অঙ্কের প্রশ্নপত্রে। যার মোট নম্বর ১১। ফলে যদি কোনও পরীক্ষার্থী এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টাও করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন এই মোট ১১ নম্বরই।

আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। কারন যখন ভুল প্রশ্নের অভিযোগ উঠেছিল তখন তাতে কান দেননি সংসদ কর্তৃপক্ষ। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পরীক্ষকদের যে মডেল উত্তরপত্র দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্রে ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই মিলবে পুরোনম্বর।
বর্তমান সংবাদ পত্রে প্রকাশিত এক সংবাদ অনুযায়ী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব সুব্রত ঘোষ বলে বিশেষজ্ঞরা প্রশ্নে ভুল নিয়ে কিছু জানাননি। এদিকে সংসদের তরফে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা নেও হয়েছে।
তবে এই পুরো নম্বর দেওয়ার ক্ষেত্রেও তৈরি হয়েছে মতপার্থক্য। শিক্ষকমহলের একাংশ মনে করছেন সংসদের সিদ্ধান্ত সঠিক। আবার অন্য একাংশের কথায় সম্পূর্ণ নম্বর দিয়ে দেওয়া কখনওই যথাযথ নয়। এদিকে শিক্ষক গোষ্ঠীর আর এক অংশের মচে চারটি প্রশ্ন ভুল ছিল তার ২টি আবশ্যিক বিভাগে এবং ২টি অপশনাল বিভাগে। প্রথম ২ টি প্রশ্ন নিয়ে সমস্য়া নেই। কিন্তু পরের ২টি অপশনাল বিভাগে থাকায় অনেকেই তা সমাধানের চেষ্টা নাও করতে পারেন। ফলে তারা নম্বর পাবেন না। অথচ যারা চেষ্টা করবেন তারা পুরো নম্বর পাবেন। এতে মেধার বিচার সম্ভব নয়। মোট নম্বরের ক্ষেত্রে এই ২ টি প্রশ্নের নম্বর তফাৎ গড়বে অনেকটাই। যা ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য তৈরি করবে।
তাই শিক্ষকদের একাংশের পরামর্শ ভুল প্রশ্নের জন্য সবাইকেই মোট নম্বর দেওয়া হোক। তবে সেক্ষেত্রেও আর একটি সমস্যা হবে। অপশনাল ক্ষেত্রে যদি ছাত্রীর ভুল প্রশ্নর বদলে ঠিক প্রশ্ন বেছে নেন এবং তাঁর সঠিক উত্তর দেন সেই উত্তরের পাশাপাশি ভুল প্রশ্নের জন্যও মোট নম্বর দেওয়া হয় তাহলে তো তা বাড়তি। তাই অপশনাল বিভাগে ভুল প্রশ্ন দুটিকে সবার ক্ষেত্রে কমন ধরার পরামর্শও দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications