পরপর ৪ কন্যা সন্তান! স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মন্তেশ্বরে
পর পর কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে।
পর পর কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে। সোমবার সকালে মন্তেশ্বর থানার বরণডালা গ্রামে উদ্ধার করা হয় রিম্পা প্রামাণিক নামে ওই মহিলার ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই মহিলার স্বামী পিন্টু প্রামাণিককে। পিন্টু প্রামাণিক অবশ্য দাবি করেছেন, স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই থানার কানপুর গ্রামের রিম্পার সঙ্গে বিয়ে হয় পিন্টুর। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি রিম্পা জমজ কন্যা সন্তানের জন্ম দেন। তারপর থেকে তার ওপর অত্যাচার বেড়ে যায়। তিনি কন্যা সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু স্বামী তাঁকে আবার ফিরিয়ে নিয়ে আসে। যদিও অত্যাচার কমেনি।
এদিন সকালে ঘর থেকে উদ্ধার করা হয় রিম্পার দেহ। অভিযোগ খুন করে ঝুলিয়ে দেওয়া হয় তাকে।












Click it and Unblock the Notifications