বাবাকে খুন করা হয়েছিল! বিজেপি যোগ দেওয়ার পর চাঞ্চল্যকর দাবি মন্তেশ্বরের বিধায়কের

বাবাকে খুন করা হয়েছিল! বিজেপি যোগ দেওয়ার পর চাঞ্চল্যকর দাবি মন্তেশ্বরের বিধায়কের

গেরুয়া শিবিরে এসেই এবার বিস্ফোরক অভিযোগ করলেন মন্তেশ্বর এর প্রাক্তন বিধায়ক সজল পাঁজার ছেলে সৈকত পাঁজা। সম্প্রতি তিনি বলেন, 'আমার বাবকে খুন করা হয়েছিল। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়নি'। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর, ঘটনার প্রায় চার বছর বাদে কেন তিনি এই অভিযোগ করছেন, এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সৈকত পাঁজা। বলেছেন, 'আমি কিছু তথ্য আগেই জোগাড় করি। এক পুলিশকর্তাকেও জানিয়েছিলাম।

বাবাকে খুন করা হয়েছিল! বিজেপি যোগ দেওয়ার পর চাঞ্চল্যকর দাবি মন্তেশ্বরের বিধায়কের

তিনি আমায় বলেন এই সব নিয়ে মাথা ঘামাতে যেওনা, তোমার মা-বোন আছে, তোমার কিছু হয়ে গেলে তাঁদের কী হবে!'তাঁর আরও অভিযোগ, তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তাঁকে কাজ করতেই দেওয়া হয়নি। ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসন ও শাসক শিবিরের ভূমিকা নিয়ে।

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে দিঘায় গিয়ে মৃত্যু হয়েছিল মন্তেশ্বরের বিধায়ক সজল পাঁজার। পরে সেখানের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে প্রায় ৭০ হাজার ভোটে জয়লাভ করেন সজলবাবুর ছেলে সৈকত পাঁজা। সম্প্রতি তিনি, শুভেন্দু অধিকারীর পথে হেঁটেই যোগ দিয়েছেন বিজেপি'তে। এরপরেই শাসক দল ও প্রশাসনকে কাঠ গড়ায় তুলে এই অভিযোগ জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+