৫০০-র মধ্যে ৪৯৯, মেধা তালিকা না বেরলেও রেকর্ড নম্বর উচ্চ মাধ্যমিকে

৫০০-র মধ্যে ৪৯৯, মেধা তালিকা না বেরলেও রেকর্ড নম্বর উচ্চ মাধ্যমিকে

মেধা তালিকা প্রকাশিত না হলেও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে রেকর্ড নম্বর হয়েছে তা জািনয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন। তিনি জানিয়েছেন এবার ৪৯৯ পেয়েছেন। ৫০০-র মধ্যে রেকর্ড নম্বর বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত যা রেকর্ড বলে জানিয়েছেন শিক্ষা সংসদের চেয়ারপার্সন।

রেকর্ড নম্বর উচ্চ মাধ্যমিকে

রেকর্ড নম্বর উচ্চ মাধ্যমিকে

করোনা সংক্রমণের কারণ পরীক্ষা পুরো করা যায়নি। তাই মেধা তালিকা প্রকাশিত হয়নি। তবে রেকর্ড নম্বর উঠেছে উচ্চ মাধ্যমিকে। ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছেন পরীক্ষার্থী। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানানউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন।

সাফল্যের হার প্রচুর

সাফল্যের হার প্রচুর

এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী প্রথম বিভাগে পাস করেছেন। প্রায় ৩০২২০ জন পেয়েছেন ৯০ শতাংশের বেশি নম্বর। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৮৪,৭৪৬ জন। মোট পাসের হার ৯০.১৩ শতাংশ। যা এখনও পর্যন্ত রেকর্ড বলে জানিয়েছেন সংসদ চেয়ারপার্সন।

সাফল্যের হারে এগিয়ে কলকাতা

সাফল্যের হারে এগিয়ে কলকাতা

মাধ্যমিকে কলকাতা পিছিয়ে পড়লেও সাফল্যের হারে এগিয়ে গিয়েছে কলকাতা। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কালিম্পং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ। কলকাতার সাফল্য এবার বেশি বলে জানিয়েছেন তিনি।

৩১ জুলাই মার্কশিট

৩১ জুলাই মার্কশিট

৩১ জুলাই থেকে দেওয়া হবে মার্কশিট, তার জন্য কতগুলি নির্দিষ্ট ক্যাম্প অফিস খোলা হবে। সেখান থেকে অভিভাবকরাও মার্কশিট নিতে যেতে পারবেন বলে জানানো হয়েছে। প্রয়োজনে ছাত্রছাত্রীরাও গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+