চার নেতা-মন্ত্রীর জামিনে স্থগিতাদেশ হাইকোর্টের, বুধবার পর্যন্ত জেল হেফাজত
নারদ-কাণ্ডে গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীকে বুধবার পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে। এদিন নিম্ন আদালত চার নেতার জামিন মঞ্জুর করে তাঁদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছিল।
নারদ-কাণ্ডে গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীকে বুধবার পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে। এদিন নিম্ন আদালত চার নেতার জামিন মঞ্জুর করে তাঁদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছিল। সেই রায়ে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট জানিয়ে দিল, বুধবার এই মামলার সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার পর্যন্ত চার নেতা-মন্ত্রীকে জেল হেফাজতেই থাকতে হবে।

নারদ মামলায় চার নেতা-মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর সকাল থেকে দিনভর উত্তেজনা ছিল চরমে। সন্ধ্যায় নিম্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করলেও সিবিআইয়ের অফিস থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়নি। সিবিআই হাইকোর্টে আবেদন করে। নিম্ন আদালতের জামিনের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
এদিন সন্ধ্যার পর সিবিআইয়ের আবেদন গ্রহণ করে হাইকোর্ট। এরপর রাত ১১টার পর নাটকীয় মোড় নেয় এই মামলা। হাইকোর্ট নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে বুধবার পর্যন্ত।
আগামী বুধবার এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। ফলে বুধবার পর্যন্ত চার নেতা-মন্ত্রীকে জেলেই থাকতে হবে। এরপর তাঁদের প্রেসিডেন্সি জেলে রাখার জন্য তোড়জোড় শুরু হয়েছে। প্রেসিডেন্সি জেলে চার নেতা-মন্ত্রীকে রাখার বন্দোবস্ত করা হচ্ছে। রাতেই তাঁদের নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে।












Click it and Unblock the Notifications