Heat Wave: পানাগড়-পুরুলিয়াকে হারাল রায়গঞ্জ! লোকসভার দ্বিতীয় দফার দিন কোথায় কোথায় তাপপ্রবাহ

Heat Wave: তাপপ্রবাহ থেকে আপাতত নিস্তার নেই বাংলার বেশিরভাগ জেলার। আবহাওয়া দফতর বুধবার জানিয়েছে, পশ্চিম দিকে থেকে আসা শুকনো হাওয়ার সঙ্গে সূর্যের তাপের সংযোগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েকদিন আগে, তা আপাতত ২৮ এপ্রিল রবিবার পর্যন্ত বজায় থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস. যা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি বেশি। আর দক্ষিণবঙ্গে মেদিনীপুরের তাপমাত্রা ছিল সব থেকে বেশি ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি বেশি। অর্থাৎ মঙ্গলবার রাজ্যের অন্য সব শহরকে হারিয়ে রায়গঞ্জ ছিল উষ্ণতম।

heatwave

পূর্বাভাস
আবহাওয়া দপতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আগামী তিন দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুই দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গ কোথাও তেমন কোনও পরিবর্তন হবে না।

অন্যদিকে আর্দ্রতার পূর্বাভাস দিতে গিয়ে জানানো হয়েছে, বিকেলের দিকে আর্দ্রতা থাকতে পারে সর্ব্বনিম্ন ২০-৪০ শতাংশের মধ্যে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা
বুধবার
আবহাওয়া দফতর জানিয়েছে এদিন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তবে তার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সেইসব জায়গায় জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতেই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার ও রবিবার
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের পাঁচ জেলায় জন্য কোথাও গরম ও অস্বস্তি এবং কোথাও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতায় অরেঞ্জ ওয়ার্নির জারি করা হয়েছে। আর আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+