সিএএর পক্ষেই তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য বলেন, কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

রাজনীতির ময়দানে নেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে বিজেপি নেতৃত্বের সঙ্গে আজ মঙ্গলবার তিনি গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত অসত্য কথা বলেন। এমনই কটাক্ষ করলেন অভিজিৎ।

মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করেন। এক৷ শ্রেণির ভোট কব্জা করার চেষ্টা করেন। কিন্তু তিনি পারবেন না এবার। এমনই দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিএএ নিয়ে বিজেপিও সত্য তথ্য প্রচার করবে। 'আউটলায়ার' শব্দটি প্রয়োগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay

উত্তর ২৪ পরগনার হাবরার জনসভা থেকে সিএএ প্রসঙ্গে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সিএএ আইন চালু করাকে রাজনৈতিক ভাঁওতা বলে কটাক্ষ করেছেন। এই বিষয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "সিএএ - এর মধ্যে তো কোনও অসুবিধা নেই। সিএএ তো যে কোনও দেশেই চালু হতে পারে। আজকে যারা এর বিরুদ্ধে একটি বিকৃত প্রচার চালাচ্ছেন, তারা বুঝেও মিথ্যা কথা বলছেন।"

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে তিনি কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না। এই বিষয়ে পাল্টা বক্তব্য রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "কে করবে ডিটেনশন ক্যাম্প? কাউকে তো ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে না৷ এইসব করার তো প্রয়োজন নেই। যখন হবে তখন দেখা যাবে।"

তিনি তমলুক লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হবেন। এই রাজনৈতিক চর্চা চলছে। যদিও এই বক্তব্যকে এখনও মান্যতা দিচ্ছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি আজ মঙ্গলবার তমলুকে গিয়েছিলেন। সেখানে তিনি বিজেপি কর্মী, সমর্থক ও মানুষের সঙ্গে জন সংযোগ করেন।

তমুলকের বর্গভীমা মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। নন্দীগ্রামের রেয়াপাড়ার বিজেপি কার্যালয়ে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

নন্দীগ্রামের সোনাচুরা শহিদ মিনারে শহিদদের সম্মান জানাতে তিনি গিয়েছিলেন। বিজেপি কর্মী - সমর্থকদের উদ্দেশ্যে হাতজোড় করে প্রণাম করেন। তিনি ফের ১৪ তারিখ তমলুক যাবেন। এই কথা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+