অনুব্রত গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! বোমা-গুলিতে ত্রস্ত এলাকা, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। দফায় দফায় বোমাবাজি ও গুলি চলে বলে অভিযোগ। মঙ্গলবার সকালেও রয়েছে অশান্তির রেশ।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। দফায় দফায় বোমাবাজি ও গুলি চলে বলে অভিযোগ। মঙ্গলবার সকালেও রয়েছে অশান্তির রেশ।
মূলত এলাকা দখলকে কেন্দ্র করেই বড়া গ্রামে উজ্জ্বল কাদরি ও শেখ কালো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিস বাহিনী। ঘটনায় কালো শেখ সহ চারজনকে আটক করেছে পুলিশ।

অনুব্রত গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! বোমা-গুলিতে ত্রস্ত এলাকা, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

বীরভূমের কাঁকরতলায় উজ্জ্বল কাদরি ও শেখ কালো গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। আগেও এলাকা দখলের লড়াই হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। বোমাবাজিও হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাতের অশান্তি চলে ভোররাত পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বল কাদরির অনুগামীরা কালো শেখের বাড়িতে হামলা চালায়। পাল্টা জবাব দেয় কালো শেখের অনুগামীরা। দুপক্ষের বোমাবাজি, গুলিতে এলাকা সন্ত্রস্ত হয়ে ওঠে। একটা সময়ে কালো শেখের বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

কালো শেখের পরিবারের তরফে অভিযোগ, প্রায় শ-খানের লোক তাদের বাড়িতে হামলা চালায়। তাদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

সূত্রের খবর অনুযায়ী, উজ্জ্বল কাদরি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। কালো শেখের বাড়িতে হামলার ঘটনাকে জনরোষের সঙ্গে তুলনা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+