করোনা মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে তৎপরতা মমতারও! রাজনীতি বাদ দিয়ে কাজের আহ্বান রাজ্যপালের

করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। এমনটাই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। এমনটাই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে উদাহরণ তৈরি করেছেন। তিনি নিজেও রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংযোগ রেখে চলছেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

মমতার সঙ্গে ফোনে কথা মোদী ও অমিত শাহের

মমতার সঙ্গে ফোনে কথা মোদী ও অমিত শাহের

জানা গিয়েছে গত শুক্রবার রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীর গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছেন, লকডাউন পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনে আধা সামরিক বাহিনী দিয়ে সাহায্য করবে কেন্দ্র।

মুখ্যমন্ত্রীর উদ্যোগ

মুখ্যমন্ত্রীর উদ্যোগ

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় নামছেন। সোশ্যাল ডিস্ট্যান্সিং নিয়ে সতর্ক করছেন। কোনও কোনও সময় বিভিন্ন বাজারেও তাঁকে ঘুরতেও দেখা যাচ্ছে। এর পাশাপাশি নমুনা পরীক্ষার জন্য কিটের অপ্রতুলতার পাশাপাশি সরকারি ও বেসরকারি পরীক্ষাগারের দ্রুত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে বলেছিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যপালের উদ্যোগ

রাজ্যপালের উদ্যোগ

এই সপ্তাহেই রাজ্যপাল করোনা নিয়ে এক সংবাদপত্র গোষ্ঠীর আলোচনায় অংশ নিয়েছিলেন। সেখানে বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার বলেন, রাজ্যে করোনার পরীক্ষার কিটের অপ্রতুলতার কথা। সেই সময় রাজ্যপাল বলেছিলেন তিনি অনুষ্ঠান শেষের পরেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সেই মতো রাজ্যপাল পরে জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, রাজ্যে কিটের কোনও অভাব নেই।

কেন্দ্র ও রাজ্যের মিলিত কাজের প্রশংসায় রাজ্যপাল

কেন্দ্র ও রাজ্যের মিলিত কাজের প্রশংসায় রাজ্যপাল

করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। এমনটাই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে উদাহরণ কৈরি করেছেন। তিনি মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সঙ্গে সংযোগ রক্ষা করে চলছেন বলে জানিয়েছেন রাজ্যপাল। একইসঙ্গে কেন্দ্রের তরফে করোনা ভাইরাস পরীক্ষায় ১০ হাজার কিট পাঠানোর কথাও উল্লেখ করেছেন রাজ্যপাল। পাশাপাশি রাজনীতি বাদ দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+