মমতা-ধনখড় সংঘাতে নয়া মোড়! ভিডিওতে প্রশাসনিক প্রধানকে কড়া বার্তা রাজ্যপালের

রাজ্যপাল-মমতা সংঘাত নতুন কিছু নয়! একাধিক ইস্যুতে সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের সংঘাত দেখেছে বাংলার মানুষ। সম্প্রতি রামপুরহাট সহ রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। এমনকি

রাজ্যপাল-মমতা সংঘাত নতুন কিছু নয়! একাধিক ইস্যুতে সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের সংঘাত দেখেছে বাংলার মানুষ। সম্প্রতি রামপুরহাট সহ রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। এমনকি বাংলায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ভিডিও বার্তায় প্রশাসনিক প্রধানকে উত্তর রাজ্যপালের

আর এই অবস্থায় নতুন করে সংঘাত। আর তা ফের একবার বিল আটকে রাখার অভিযোগ রাজভবনের বিরুদ্ধে। যদিও মমতার আনা সেই অভিযোগ খারিজ করে পালটা তোপ রাজ্যপালের।

যদিও এর আগে রাজভবনের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ একাধিকবার এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ঠিক সময়ে হাওড়া বিলে সই হয়নি বলে ভোট করানো যায়নি বলেও বিতর্ক তৈরি হয়েছিল। এবার ফের একবার একই ইস্যুতে নবান্ন-রাজভবন সংঘাত।

আজ সোমবার মমতা বলেন, লোকায়ুক্ত কমিটির চেয়ারম্যান নিয়োগ করার ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন নিতে হয়, কিন্তু এখনও অনুমোদন দেয়নি রাজ্যপাল। তাই ৬ মাস হয়ে গেল রাজ্যে কোনও লোকায়ুক্ত কমিটির সদস্য নেই। এমনকি মানবাধিকার কমিশনের পদে প্রাক্তন বিচারপতির নাম নির্ধারণ করে পাঠানো হয়। কিন্তু তাতেও এখনও অনুমোদন দেয়নি বলেও অভিযোগ করেন প্রশাসনিক প্রধান। এমনমি এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতাকেও চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও আরও বেশ কয়েকটি ক্ষেত্রে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি সমান্তরাল ভাবে সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে বলেও মারাত্মক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর এহেন অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেও মুখ্যমন্ত্রীর আনা অভিযোগের জবাব দিয়েছেন রাজ্যপাল। একেবারে ভিডিও বার্তা দিয়ে এবং তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন জগদীপ ধনখড়।

রাজ্যপাল তাঁর টুইট বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর কাছে কোনও ফাইল আটকে নেই। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঠিক তথ্য নেই বলেও কটাক্ষ করেছেন জগদীপ ধনখড়। হিসাব তুলে কার্যত বলেন, গপ্ত ১৭ ফেব্রুয়ারি ফাইল আসে। এবং পাঁচদিনের মাথাতেই সেই সমস্ত ফাইলে অনুমোদন দিয়ে দেওয়া হয়। যদিও এক মাস পেরিয়ে গেলেও তাঁর চাওয়া জবাব দেওয়া হয়নি বলে রাজ্য প্রশাসনকে পালটা তোপ ধণখড়ের।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী যে ফাইলগুলি আটকে রাখার অভিযোগ এনেছেন সেগুলিকে কবে রেসপোন্স করা হয়েছে সেই সংক্রান্ত একটি 'প্রমান্য নথি'ও রাজ্যপাল যুক্ত করেছেন আর টুইটে। যা সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+