সোনার দাম আজ কোনদিকে! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম আজ কোনদিকে! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

শুক্রবার সোনার দাম ভারতের বাজারে গত কয়েকদিনের তুলনায় কার্যত চাঙ্গা বলা যায়। এদিন সোনা ও রুপোর দামে খানিকটা স্বস্তি ফিরে পেয়েছেন বহু লগ্নীকারী। এদিকে,মার্কিন মুদ্রা আজও দুর্বলতার দিকে রয়েছে। সেই জায়গা থেকে মার্কিন জব ডেটা রীতিমতো বাজারে প্রভাব ফেলতে পারে। এমন আশঙ্কা থেকে সম্পত্তির কেনাবেচা নিয়ে ফেডারাল ব্যাঙ্ক কোনপথে যায়, সেদিকে তাকিয়ে গোটা বাণিজ্যিক মহল। স্পট গোল্ডের ক্ষেত্রেও এদিন খানিকটা প্রভাব পড়েছে। একনজরে দেখে নেওয়া যাক সোনা ও রুপোর দাম আজ কোনদিকে গিয়েছে।

 সোনার দাম ৩ সেপ্টেম্বর

সোনার দাম ৩ সেপ্টেম্বর

এদিন ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম অক্টোবরের গোল্ড ফিউচারে ৪৭০৭০ টাকা হয়েছে। এর ফলে ১০ গ্রামে সোনার দাম ৮০ টাকা বেড়েছে। ফলে শতাংশের বিচারে সোনার দাম ১০ গ্রামে অক্টোবরের গোল্ড ফিউচারে ০.১৭ শতাংশ বেড়েছে। গত সেশনে সোনার দাম ১০ গ্রামে ৪৬,৯৯১ টাকায় গিয়ে থেমেছে। স্পট গোল্ডের দাম এদিন বেড়েছে, ০.১ শতাংশ। ফলে ১ আউন্সে দাম দাঁড়িয়েছে ১,৮১১.৭৯ টাকা। মার্কিন গোল্ড ফিউচারে সোনার দাম ০.২ শতাংশ বেড়েছে। ফলে মার্কিন ডলারে দাম দাঁড়িয়েছে ১,৮১৪.৮০ টাকা। এদিকে, লন্ডন স্পট গোল্ডের বাজারে সোনার দাম এক আউন্সে ৮০৯.৬৬ মার্কিন ডলার দা হয়েছে।

রুপোর দাম

রুপোর দাম

১ কেজিতে রুপোর দাম ডিসেম্বরের ফিউচার মূল্য, ৬৩,২৮৫ টাকা। ডিসেম্বরের ফিউচারে রুপোর দাম ৫৩ টাকা বেড়েছে। এদিকে, দেখা যাচ্ছে গত সেশনে রুপোর দাম শেষবার থেমেছিল ৬৩,২৮৫ টাকা হয়েছে। মার্কিন নন ফার্ম পে রোল ডেটার দিকে যহেতু বিলগ্নীকারীরা তাকিয়ে রয়েছেন, তাই তার প্রভাব পড়তে পারে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এমনই মত অনেকের। মনে করা হচ্ছে এই জায়গা থেকে আগামী কয়েকদিনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে ৪৬ থেকে ৪৭ হাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

৩ রা সেপ্টেম্বর সোনার দাম কলকাতায় ২২ থেকে ২৪ ক্যারেটে কত ছিল দেখা যাক। পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১ গ্রামে ছিল ৪৭৯৫ টাকা, ১০ গ্রামে ছিল ৪৭৯৫০ টাকা, গহনার সোনার দাম ১ গ্রামে ৪৫৫০ টাকা, ১০ গ্রামে ছিল ৪৫৫০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৬২০ টাকা, ১০ গ্রামে দাম ৪৬২০০ টাকা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৫১০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৫৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৬,২৭০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭, ২৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৪০ টাকা, ২৪ ক্যারটে ৫০,৫৭০ টাকা হয়েছে। হায়দরাবাদে ২২ ক্যারেটে সোনার ৪৪,২০০ টাকা, ২৪ ক্যারেটে সোনা ৪৮,২২০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস )

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+