সোনার দাম রেকর্ডের থেকে বহু গুণ সস্তা, ৭ জুলাই কলকাতায় দর কোনদিকে

রেকর্ড থেকে এখনও সাড়ে আট হাজার টাকা সস্তা সোনা। তবে এদিনের বিচারে দেখতে গেলে খানিকটা হলেও ১০ গ্রামে বেড়েছে সোনার দাম। এদিকে, আন্তর্জাতিক স্পট গোল্ড ও রুপোর দাম বুধবার সকাল থেকেই ঠান্ডা রয়েছে। সেই দিক থেকে একনজরে দেখা যাক আজ সোনার দাম ও রুপোর দাম ৭ জুলাই কোথায় গিয়ে দাঁড়াল।

 সোনার দাম

সোনার দাম

সোনার দাম গ্রাম ১০ গ্রামে এদিন অগাস্ট গোল্ড ফিউচারে হয়েছে ০.৩৪ শতাংশ বৃদ্ধি। ফলে ৭ জুলাই সোনার দাম হয়েছে ১০ গ্রামে ৪৭,৪৫৯ টাকা। প্রসঙ্গত এর আগে সোনার দাম ২০২০ সালের অগাস্ট মাসে ৫৬ হাজার টাকার ঘরে ছিল। সেই জায়গা থেকে সোনার দাম এদিন অনেকটাই পড়ে গিয়েছে। প্রায় সাড়ে ৮ হাজার টাকা সস্তা হয়েছে সোনা।

রুপোর দাম

রুপোর দাম

সেপ্টেম্বরের সিলভার ফিউচারে এদিন রুপোর দাম ১ কেজিতে হয়েছে ৭০,২৯৮ টাকা । এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম রীতিমতো উর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে। গত ৩ সপ্তাহের মধ্যে এদিন সোনার দাম আন্তর্জাতিক বাজারে বড়সড় লাফ দিয়েছে। সেই নিরিখে রুপোর দাম ৭০ হাজার পেরিয়ে যাওয়া বড় ঘটনা।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় এদিন সোনার দাম ৪৭,২০০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৯০০ টাকা হয়েছে কল্লোলিনী তিলোত্তমার সোনার দাম। বিয়ের মরশুেম ২৪ ক্যারেটে সোনা ৫০ হাজার টাকার ঘর পার হতেই অস্বস্তি শুরু হয়েছে গহনা ব্যবসায়ীদের মধ্যে।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

এদিকে, চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,১৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,২৫০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৮০০ , ২৪ ক্যারেটে দাম ৫০, ৮৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬, ৯৭০ টাকা, আর ২৪ ক্যারেটে দাম ৪৭,৯৭০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+