সোনার দামে বিয়ের মরশুমের আগে তুমুল পতন! ২ নভেম্বর কলকাতার দর একনজরে
সোনার দামে বিয়ের মরশুমের আগে তুমুল পতন! ২ নভেম্বর কলকাতার দর একনজরে
সামনেই বিয়ের মরশুম। আর তার আগে ভারতের ঘরোয়া বাজারে সোনার দাম (gold price) প্রবল হারে কমেছে গত ৩ দিনে। এদিনের শুরুতেই সোনার দর প্রথম থেকে কমতে থাকে বাজারে। তবে রুপোর দর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে লক্ষ্মীপুজোর পরের সপ্তাহে। ২ নভেম্বর কলকাতায় সোনার দাম ও দেশে সোনা এবং রুপোর দাম (Silver Price) দেখে নেওয়া যাক।

সোনার দাম ২ নভেম্বর
সোনার দামে এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফিউচার মূল্য হ্রাস পেয়েছে ০.০৪ শতাংশ। যার ফলে সোনার দাম ১০ গ্রামে এদিন ৫০,৬৭৭ টাকা হয়। এই নিয়ে চতুর্থ দিন সোনার দাম এভাবে পতনমুখী হয়েছে। বিয়ের মরশুমের আগে সোনার দামের এই পতমের দিকে নজর রয়েছে গহনা বিক্রেতা থেকে বিনিয়োগকারী সকলেরই।

রুপোর দাম
ওদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) এ রুপোর দাম খানিকটা বেড়েছে । সামনেই ধনতেরস ও দীপাবলি। এই সময়ে রুপোর বাসন কেনার হিড়িক মানুষের থাকে। অন্যদিকে, বিনিয়োগ নিয়েও ভাবনা চিন্তা থাকে মানুষের মনে। এমন পরিস্থিতিতে ২ নভেম্বর রুপোর দাম ১ শতাংশ বেড়েছে ফলে ১ কেজি রুপোর দাম ৬১, ৫১০ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন রুপোর দাম ২২ ক্যারটে ছিল ৪৯,৭৪০ টাকা। ২৪ ক্যারেটে ৫২,৯৪০ টাকা ছিল কল্লোলিনী তিলোত্তমার সোনার দাম ২রা নভেম্বর।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম বেঙ্গালুরুতে ২২ ক্যারেটে এদিন ছিল ৪৭, ৫৯০ টাকা। ২৪ ক্যারেটে ছিল ৫১, ৯২০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ৯৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৯৯০ টাকা মুম্বইতে। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ৭৪০ টাকা, ২৪ ক্যারেটে ৫২,৯৪০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications