সোনার দাম হু হু করে কমছে! আজ কলকাতার দরে নয়া চমক
সোনার দাম পর পর দিনে হু হু করে কমছে! আজ কলকাতার দরে চমক
এই নিয়ে টানা কমতে শুরু করেছে সোনার দাম। পর পর তৃতীয় দিনে টানা কমল সোনার দাম। একদিকে, চিন-মার্কিন সংঘাত অন্যদিকে করোনার জেরে প্রবল সংকট অবস্থা। সবমিলিয়ে ক্রমেই বিপদে পড়েছেন সোনায় বিনিয়োগকারীরা। ১৭ জুলাই কলকাতা সহ দেশের বিভিন্ন বড় শহরে সোনার দাম কোথায় ঠেকল দেখে নেওয়া যাক।

সোনার দাম আজ
এমসিএক্স অগাস্টের গোল্ড ফচার্স আজ ০.৭৫ শতাংশ পড়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,৭৫৩ টাকা। এর আগে সকালের সেশনে ০.০৪ শতাংশ বাড়ে সোনার দাম।

রুপোর দামও কমতির পথে
রুপোর দামও ক্রমাগত কমতে শুরু করেছে। সপ্তাহের প্রথম দিকে রুপোর দাম খানিকটা চাঙ্গা হলেও,সপ্তাহান্ত আসতেই তা কমতির দিকে এগিয়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫০,০৭০ টাকা। গত কয়েক সেশনে ক্রমবর্ধমান সোনার দামের ফল এদিন পড়তে শুরু করেছে কলকাতায়। এদিন শহরে ২২ ক্যারেট সোনার দাম ৪৮,৫০০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস )

দেশের অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম চেন্নাইতে ৫১,৪৮০ টাকা রয়েছে ২৪ ক্যারেটে। অন্যদিকে, মুম্বইতে এই দাম ২৪ ক্যারেটে ৪৮,৫১০ টাকা। অন্যদিকে, দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৯,১৬০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫০,৭১০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications