সোনার দাম: মূল্যবান ধাতুর দর সামান্য বাড়লেও রেকর্ড থেকে সস্তা! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর আজ কত
সোনার দাম: মূল্যবান ধাতুর দর সামান্য বাড়লেও রেকর্ড থেকে সস্তা! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর আজ কত
সোনার দাম ফের একবার নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে। গত সপ্তাহে সোনার দাম বেশ কোণঠাসা ছিল। সেই জায়গা থেকে সোনার দাম হু হু করে নামতে শুরু করে। পরবর্তীকালে বহু সময় পর সোমবার সোনার দাম হু হু করে বাড়তে থাকলেও, তা রেকর্ডের দাম থেকে সস্তা হয়েছে। তবে দুর্গাপুজোর আগে আপাতত স্বস্তিতে সোনার বাজার। খুচরো সোনার খরিদারি গত অগাস্ট মাস থেকেই ভালোভাবে চলেছে। এর সঙ্গে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দর একটু মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ালেও, ফের একবার রেকর্ড থেকে পতনের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে উৎসবের মাস অক্টোবর পার হলেই ফের বিয়ের বাজারের খরিদারি শুরু হবে। সেই জায়গা থেকে সোনার দাম এদিন হু হু করে নিম্নমুখী। এদিকে আন্তর্জাতিক বাজারে, সোনার দাম খানিকটা এদিন মাথাচাড়া দিতে শুরু করেছে। সোনার দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কোথায় গিয়ে দাঁড়াল দেখে নেওয়া যাক। এদিকে, রুপোর দাম কোথায় গেল এদিন দেখে নেওয়া যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে ০.৩৪ শতাংশ হয়েছে। ১০ গ্রামে সোনার দর সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ, ৪৬, ১৫১ টাকা হয়েছে। অক্টোবরের গোল্ডের দাম এদিন খানিকটা মাথা চাড়া দিয়ে বেড়ে গেলেও, তা সেভাবে রেকর্ডের কাছাকাছি পর্যন্ত যেতে পারেনি। যদিও, মূলধনে নির্ভর করার মতো ধাতু হিসাবে সোনার ওপর ভরসা রাখছেন অনেকেই, সেই জায়গা থেকে সোনার দামের কমতি রেকর্ড থেকে বেশ আতঙ্কে রাখার মতো বিষয় বিনিয়োগকারীদের কাছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্পট গোল্ডের ক্ষেত্রে ০.৫ শতাংশ বেড়েছে। সেই জায়গা থেকে সোনার দাম বেশ মাথা তুলে রয়েছে বিনিয়োগের প্রেক্ষিতে আজ। এদিন স্পট গোল্ড, প্রতি আউন্সে ১,৭৫৯.০৬ মার্কিন ডলার করা হয়েছে। মার্কিন গোল্ড ফিউচার এদিন ০.৪ শতাংশ যার ফলে সোনার দাম ১,৭৫৯.০০ মার্কিন ডলার করা হয়েছে।

রুপোর দাম
এদিকে রুপোর দাম হু হু করে নামতে শিরু করেছিল গত সপ্তহেও। এককালে ১ কেজিতে রুপোর দাম ৭০ হাজারের ঘর ছুঁয়ে ফেললেও বর্তমানে রুপোর দাম ৬০ হাজারের ঘরের আশপাশে রয়েছে। সেই জায়গা থেকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ১ শতাংশ বেড়েছে আজ ১ কেজিতে। ফলে ২৭ সেপ্টেম্বর রুপোর দাম ৬০,৫৫৭ টাকা হয়েছে।বিশ্ববাজারে রুপোর দাম এদিন ০.৯ শতাংশ বেড়েছে। ফলে ১ আউন্সে রুপোর দাম ২২.৬১ মার্কিন ডলার হয়েছে।

কলকাতায় সোনার দাম
পাকা সোনার দাম ১ গ্রামে ২৪ ক্যারেটে ৪৬৮০ টাকা হয়েছে। ১০ গ্রামে পাকা সোনার দাম ৪৬৮০০ টাকা হয়েছে। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৪৪০ টাকা হয়েছে, ১০ গ্রামে ৪৪৪০০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৫১০ টাকা হয়েছে, ১০ গ্রামে ৪৫১০০ টাকা হয়েছে। উল্লেখ্য, সোনার বাজার আপাতত রীতিমতো বিধ্বস্ত। এদিকে, সোনার দাম হু হু করে পড়তে থাকায় খুচরো সোনা বিক্রেতারা খুশি। গহনার সোনার দাম আপাতত বেশ বাড়তে শুরু করে দিয়েছে। এদিকে, সামেনই পুজো তার আগে যেভাবে রুপোর দাম হু হু করে বেড়ে গিয়েছে, তাতে রীতিমতো ভালো দাম পাওয়া গিয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৫১০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,৪৭০ টাকা ছিল। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,২৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,২৮০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫০০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৬৪০ টাকা হয়েছে। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৩৫০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,২৯০ টাকা হয়েছে।

উৎসবের মাসে সোনা কেনার শুভ দিন
সামনেই উৎসবের মাস অক্টোবর। এই মাসে পড়েছে দুর্গাপুজো। আর তার জন্যই আপাতত প্রস্তুতিতে ব্যস্ত বাঙালি। এই মাসে জ্যোতিষ মতে বেশ কয়েকটি দিন রয়েছে যা সোন কেনার জন্য শুভ দিন। ৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। দুর্গাপুজোর মধ্যে পড়েছে - ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। এছাড়ৃাও রয়েছে, দুর্গাপুজো কেটে যাওয়ার পর কয়েকটি শুভ দিন।১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।












Click it and Unblock the Notifications