সোনার দাম আজ কোথায় গিয়ে ঠেকল, ৫ মে কলকাতায় দর একনজরে

সোনার দাম আজ কোথায় গিয়ে ঠেকল, ৫ মে কলকাতায় দর একনজরে

সোনার দাম আজ ফের একবার উর্ধ্বমুখী। এদিন সোনার দাম ফের ভারতের বাজারে উর্ধ্বমুখী হতে শুরু করল। বিশ্ব বাজারে সোনার দামের বৃদ্ধির যে ট্রেন্ড দেখা গিয়েছে, তা নিঃসন্দেহে একটি বড় দিক। এই পরিস্থিতিতে সোনার দামের ট্রেন্ড একনজরে দেখা যাক।

 সোনার দাম ৫ মে

সোনার দাম ৫ মে

সোনার দাম ৫ মে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে জুনের গোল্ড ফিউচারে ০.১৬ শতাংশ বেড়ে যাওয়ার কথা জানা গিয়েছে। যার জেরে ১০ গ্রামে সোনার দাম ৭৪ টাকা বেড়েছে আজ। এদিকে, ১০ গ্রামে ৫ মে সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৯৪৫ টাকা। সকাল সাড়ে ১০ টা নাগাদ এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম জুলাই মাসের ফিউচারে আজ দাঁড়িয়েছে ১ কেজিতে ৬৯,৮৮৪ টাকা। ফলে যে ট্রেন্ড দেখা যাচ্ছে রুপোর বাজারে, তাতে ১ কেজিতে রুপোর দাম ০.৩৪ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে রুপো আজ ২৩৫ টাকা বেড়েছে। এর জেরে কার্যত ১ কেজিতে রুপোর দাম কার্যত ৭০ হাজার টাকার দোর গোড়ায় এসে দাঁড়িয়েছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ৪৬,৫৩০ টাকা হয়েছে ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৩২০ টাকা। ফলে এই কয়েকদিনে সোনার দাম রীতিমতো ভাবিয়েছে শহর কলকাতার গহনা বিক্রেতাদের।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩২০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৩৫০ টাকা। মু্মবইতে সোনার দাম ৪৪,৫৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৫,৫৮০ টাকা, দিল্লিতে সোনার দাম ৪৫,৭৯০ টাকা ২২ ক্যারেটে। রাজধানীতে ২৪ ক্যারেটে ৪৯,৯৯০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+