সোনার দাম ফের কমতির দিকে, ৩০ এপ্রিল কলকাতার দর কোথায় ঠেকল
সোনার দাম ফের কমতির দিকে, ৩০ এপ্রিল কলকাতার দর কোথায় ঠেকল
সোনার দাম ফের একবার হু হু করে নিম্নমুখী। গত কয়েকদিন ধরেই সোনা ক্রমাগত নিম্নমুখী হতে শুরু করেছে। সেই ট্রেন্ডের মাঝে মাত্র একদিন এই সপ্তাহে ঘরের বাজারে সোনার দাম বেড়েছিল। সেই জায়গা থেকে আজ সোনার দাম কোথায় দাঁড়িয়েছে দেখা যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দিন সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬,৭০৪ টাকা। ফলে ১০ গ্রামে সোনার দাম ০.৫ শতাংশ কমেছে। প্রসঙ্গত, গত কয়েকদিনের ট্রেন্ডেই দেখা যাচ্ছে যে করোনার বেহাল পরিস্থিতির মধ্যে ভারতের সোনার বাজারও স্তিমিত হয়ে রয়েছে।

রুপোর দাম
রুপোর দাম গতকাল ১.১৩ শতাংশ বাড়তে থাকে। যা ১ কেজিতে ৬৮.৫৫০ টাকা হয়েছে। এরপর আজ রুপোর দাম ১ কেজিতে ০.২৪ শতাংশ নেমেছে। ফলে রুপোর দাম আজ ৬৮,৪৭০ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতার সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে আজ ৪৬,১২০ টাকা। ২৪ ক্যারেটে এর দাম ৪৮,৮২০ টাকা। গতকাল সোনার দাম কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৪৩০ টাকা হয়। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৮৬০ টাকা হয়।

অন্যান্য শহরে সোনার দাম
প্রসঙ্গত, সোনার দাম ২২ ক্যারেটে চেন্নাইতে ৪৪,০৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,০৫০ টাকা সেখানে। মুম্বইতে সোনার দাম আজ ২২ ক্যারেটে ৪৪,১৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,১৭০ টাকা।দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৩৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৫৭০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications