সোনার দাম হু হু করে পতনমুখী চতুর্থ দিনেও, ২৭ এপ্রিল কলকাতার দর একনজরে

সোনার দাম হু হু করে পতনমুখী চতুর্থ দিনেও, ২৭ এপ্রিল কলকাতার দর একনজরে

সোনার দাম ফের একবার নিম্নমুখী। দেশে করোনার জেরে রীতিমতো বিপর্যস্ত পরিস্থিতি স্বাস্থ্যের। যার হাত ধরে অর্থনীতিও প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই আর্থিক অনিশ্চয়তা প্রসঙ্গে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে দেশে সোনার দামে হু হু করে পতন পরিলক্ষিত হতে শুরু করেছে। ২৭ এপ্রিল সোনার দাম আজ কোথায় গিয়ে ঠেকেছে , দেখা যাক।

সোনার দাম ২৭ এপ্রিল

সোনার দাম ২৭ এপ্রিল

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আজ ১০ গ্রামে ০.০৯ শতাংশ নেমেছে। ফলে সোনার দাম আজও ১০ গ্রামে ৪২ টাকা কম রয়েছে। বৈশাখে বিয়ের মরশুমে সোনার দাম ১০ গ্রামে ৪৭,৪২০ টাকা হয়েছে। এর আগে সোনার 'ক্লোজিং প্রাইস' ছিল ৪৭,৪৬২ টাকা।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিনও অল্প পরিমাণে নেমেছে। ১ কেজিতে রুপো সস্তা হয়েছে ০.৮ শতাংশ। অর্থাৎ রুপোর দাম আজ ৬৭,৬৬২ টাকা হয়েছে। এর আগে রুপোর দামের ক্লোজিং প্রাইস ছিল ৬৮,৬৮০ টাকা। এদিন আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড ০.১০ শতাংশ দামী ছিল। ফলে দাম প্রতি আউন্সে ৭৮২ মার্কিন ডলার ছিল।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় ২২ ক্যারেটে আজ সোনার দাম ৪৭,৪০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৯,৬৫০ টাকা। এর আগে ২৬ এপ্রিল ,কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৪২০ টাকা ছিল। ২৪ ক্যারেটে দাম হয় সোনার ৪৯,৬৯০ টাকা।

সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম অন্যান্য শহরে

চেন্নাইতে এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৬৩০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৮,৬৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৯০০ টাকা, অন্যদিকে ২৪ ক্যারেটে ৪৫,৯০০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ৪৬,২০০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে ৫০,৪২০ টাকা হয়েছে।

(তথ্য সূত্র-গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+