শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়কের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ, শীর্ষ নেতৃত্বের কাছে নালিশ বিজেপির ৪ মণ্ডল সভাপতির

শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়কের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ, শীর্ষ নেতৃত্বের কাছে নালিশ বিজেপির ৪ মণ্ডল সভাপতির

দলের নিচুতলার কর্মীদের সঙ্গে মিলে মিশে কাজ না করতে পারার অভিযোগ বিজেপির (bjp) এক বিধায়কের বিরুদ্ধে। তিনি শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)গড় পূর্ব মেদিনীপুরের। বিষয়টি নিয়ে রাজ্যের সাংগঠনিক সম্পাদকের কাছে অভিযোগ জানিয়েছেন চার মণ্ডল সভাপতি। যদিও এই অভিযোগ মানতে চাননি ওই অভিযুক্ত বিধায়ক তাপসী মণ্ডল (tapasi mondal)।

একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ

একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ

সূত্রের খবর অনুযায়ী, হলদিয়া ও সুতাহাটার বিজেপির চার মণ্ডল সভাপতির অভিযোগ তাপসী মণ্ডল দলের পুরনো কর্মীদের সঙ্গে মিলে মিশে কাজ করতে পারছএন না। তাছাড়াও কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। দলের মধ্যে নিজের কাছের বৃত্ত তৈরি করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন ওই চার মণ্ডল সভাপতি।

রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের কাছে অভিযোগ

রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের কাছে অভিযোগ

জানা গিয়েছে, এই চার মণ্ডল সভাপতি রাজ্য বিজেপির সাংগঠনিত সম্পাদকের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। তাঁরা এলাকায় পুরোনা কর্মীদের অবজ্ঞা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। ওই চার মণ্ডল সভাপতির দাবি, তাপসী মণ্ডল এই পরিস্থিতি তৈরি না করলে এলাকায় বিজেপির ফল আরও ভাল হতো।

 অভিযোগ অস্বীকার

অভিযোগ অস্বীকার

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। পাশাপাশি তাঁর দাবি এরকম কোনও অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে বলে, তাঁর কাছে কোনও খবর নেই। তাঁর আরও দাবি দলের সবস্তরের নেতা-কর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল।

 ভোটের আগে বিজেপিতে যোগ

ভোটের আগে বিজেপিতে যোগ

২০১৬-তে হলদিয়া থেকে সিপিএম-এর টিকিটে জয়ী হয়েছিলেন তাপসী মণ্ডল। তবে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিন তিনিও বিজেপিতে যোগ দেন। তারপর তাঁকে সেই হলদিয়া থেকেই প্রার্থী করে বিজেপি। তিনি জয়ীও হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+