লকডাউনে ক্রিকেট খেলায় বাধা, বদলা নিতে পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ
লকডাউনে ক্রিকেট খেলায় বাধা, বদলা নিতে পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ
বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কাটাখালি গ্রামের ঘটনা। জনৈক ব্যক্তি রাজ্জাক গাজী ১ বিঘা পুকুর রয়েছে সেখানে মাছ নিজেই চাষ করেন। পাশে তার ফাঁকা মাঠ রয়েছে। যুবকরা জমায়েত করে সেখানে দুদিন ধরে ক্রিকেট খেলা চলছিল। রাজ্জাক বাবু লকডাউন এর কথা বলে প্রথমে তিনি বারণ করতে গেলে যুবকদের সঙ্গে বাকবিতণ্ডা গন্ডগোল জড়িয়ে পড়েন।

গতকাল বুধবার বিকেল আবার পুনরায় জমায়েত করে ক্রিকেট খেলছিল যুবকেরা। প্রতিবাদ করলে বচসা হয়। আজ বৃহস্পতিবার সকাল বেলা ঘুম থেকে উঠে দেখে তার পুকুরে বিষ দেয়া হয়েছে। মারা গেছে কয়েক কুইন্টাল মাছ। পুকুরে ভেসে উঠেছে রুই কাতলা টেংরা জাপানি পুটি শোল মাছ তেলাপিয়া মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ। প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। পাশাপাশি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।
যেভাবে দেশ রাজ্য করোনা সতর্কতাঃ জন্য বারবার লকডাউন এর কথা বলা হচ্ছে বেআইনি জমায়েত করবেন না। প্রশাসনিক প্রধান থেকে শুরু করে চিকিৎসকরা সেই অমান্য করে ক্রিকেট খেলা চলছিল। আর তারই প্রতিবাদ করলে পুকুরে বিষ দিয়ে দিল এই পাশাপাশি বরুনহাট গ্রাম পঞ্চায়েতের কাটাখালি তৃণমূল নেতা জাকির হোসেন তিনি তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়া হোক ।পুকুরের রাজ্জাক গাজী হিঙ্গলগঞ্জ থানা বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে।












Click it and Unblock the Notifications