দিলীপ ঘোষের মেন্টাল করোনা! রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন ধনকর, বিস্ফোরক ফিরহাদ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেন্টাল করোনা হয়েছে। এই ভাষাতেই কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত গড়িয়া শ্মশানে নিয়ে যাওয়া দেহগুলিকে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে, এই অভিযোগ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেন্টাল করোনা হয়েছে। এই ভাষাতেই কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত গড়িয়া শ্মশানে নিয়ে যাওয়া দেহগুলিকে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে, এই অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গেই ফিরহাদ হাকিমের এই মন্তব্য। পাশাপাশি জগদীপ ধনকর রাজ্যপালের পদকেই কলঙ্কিত করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

 দিলীপ ঘোষের অভিযোগ

দিলীপ ঘোষের অভিযোগ

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, এটাই কি এগিয়ে বাংলা। আর সেই বাংলার গর্বের মুখ্যমন্ত্রী ইনি, যিনি বাংলার সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার করছেন, তা শত্রুর সঙ্গে কেউ করে না। বিদেশি শত্রু যাঁরা মারা যান তাঁদের প্রতিও এরকম অসম্মান কেউ করে না। তাঁর অভিযোগ লাশগুলোকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দেহ থেকে মাংস খুলে পড়ছে। যাতে পরিচয় লুপ্ত করা যায়।
দিলীপ ঘোষের অভিযোগ, লুকোতে গিয়ে সরকার ফেঁসে যাচ্ছে। তাঁর অভিযোগ এর আগে বহু জায়গায় লাশ লুকোতে গিয়ে সাধারণের বাধার মুখে পড়েছিল পুলিশ। এতে সরকারের মানসিকতা প্রকট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

দিলীপ ঘোষের কথা অবাস্তব

দিলীপ ঘোষের কথা অবাস্তব

এসম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, পাগলে কীনা বলে, ছাগলে কীনা খায়। তাই বলে কি মানষুকে পাগল শোভা পায়। ফিরহাদ হাকিম বলেন, রাজ্যে কটা করোনা হাসপাতাল ছিল, বর্তমানে কটা হয়েছে। তিনি এও উল্লেখ করেন কেন্দ্রীয় দল পরিস্থিতি পর্যবেক্ষণে এসে এক্সলেন্ট অ্যারেঞ্জমেন্ট বলে লিখে দিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। পুরমন্ত্রী আরও দাবি করেন, বাংলায় মানুষ হাসপাতালে যেতে চান, কিন্তু পারেননি, সেরকম তাঁর জানা নেই। আর দিলীপ ঘোষ যা বলেছেন, তা অবাস্তব বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্যপালের পদটাই কলঙ্কিত

রাজ্যপালের পদটাই কলঙ্কিত

রাজ্যপালের পদটাই কলঙ্কিত করছেন জগদীপ ধনকর। এমনটাই অভিযোগ পুরমন্ত্রী তথা কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিমের। রাজ্যপাল পাবলিসিটি করার জন্য টুইট করেন বলেও অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। রাজ্যপাল ডাকলে রাজভবনে যাওয়ার অর্থ দিলীপ ঘোষ ডাকলে তাঁর অফিসে যাওয়া। রাজ্যপালের সঙ্গে তিনি এব্যাপারে কথাই বলতে চাননা বলে মন্তব্য করেছেন ফিরহাদ।

দিলীপ ঘোষের মেন্টাল করোনা

দিলীপ ঘোষের মেন্টাল করোনা

দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, দিলীপ ঘোষের করোনা হয়নি, কারণ তিনি দোতলা থেকে নেমে একতলায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফের উঠে যান। ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, উনি মেন্টাল করোনায় ভুগছেন। তিনি বলেন, এই রোগের চিকিৎসা কোথায় তা তিনি জেনে দিলীপ ঘোষের কাথে পাঠিয়ে দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+