'মিঠুনদা নিজেই তৃণমূলের সঙ্গে ঝামেলা করতে চাইছেন না', কেন এমন মন্তব্য করলেন ফিরহাদ

সামনেই পঞ্চায়েত নির্বাচন! এরপরেই লোকসভা ভোট। বাংলার একাধিক আসন মোদী-শাহের টার্গেটে। এই অবস্থায় নতুন করে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই বোমা ফাটালেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, মিঠুন চক্রবর্তী নাকি যোগাযোগ রাখছ

সামনেই পঞ্চায়েত নির্বাচন! এরপরেই লোকসভা ভোট। বাংলার একাধিক আসন মোদী-শাহের টার্গেটে। এই অবস্থায় নতুন করে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই বোমা ফাটালেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, মিঠুন চক্রবর্তী নাকি যোগাযোগ রাখছেন। আর তা রাখছেন তাঁর অর্থাৎ ফিরহাদ হাকিমের সঙ্গে। আর এহেন বিস্ফোরক দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

কেন এমন মন্তব্য করলেন ফিরহাদ

তাহলে সত্যিই ফের মহাগুরুর তৃণমূলের প্রস্তান! যদিও এই বিষয়ে বিজেপির তারকা নেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পঞ্চায়েতকে ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনা। একদিকে তৃণমূলের দিদির দূত তো অন্যদিকে মিঠুন নিয়ে রাজ্যের একাধিক জেলাতে ঝড় তুলতে মরিয়া বিজেপি শিবির। আবাস যোজনা সহ একাধিক ইস্যুতে জেলার মানুষের কাছে সরব হচ্ছেন মহাগুরু। এমনকি নিজে থেকে বাড়ি করে দেওয়ার কথা বলে কার্যত বাজার গরম করার চেষ্টা করছেন তিনি। আর এর মধ্যেই মিঠুনের দাবি, তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

এই অবস্থায় ফিরহাদকে জিজ্ঞেস করা হলে তাঁর পালটা দাবি, মিঠুন'দা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যান সেই কারণেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখা বলেও জানিয়েছেন কলকাতার মেয়র। শুধু তাই নয়, তাঁর দাবি, মিঠুনদা নিজেই তৃণমূলের সঙ্গে ঝামেলা করতে চাইছেন না। তবে তাঁর বিজেপিতে যাওয়া বেশ কিছুটা ব্যক্তিগত বলে ব্যাখ্যা করেন ফিরহাদ। এমনকি কিছু কারণ আছে বলেও জানান তিনি। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

যদিও ফিরহাদের এহেন মন্তব্য নিছকই রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ফিরহাদের এহেন দাবি প্রসঙ্গে বিরোধী দলনেতার দাবি, উনার কাছে এই বিষয়ে কী প্রমাণ আছে। যা খুশি বলে ভেসে থাকার চেষ্টা বলে কটাক্ষ বিজেপি নেতার। তবে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শমীক ভট্টাচার্যের দাবি, শোনা যাচ্ছে ফিরহাদই নাকি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন।

তবে বিজেপি নেতার মতে, এই সব কথার কোনও ভিত্তি নেই। সবাই সবার মতো করে ভেসে থাকার চেষ্টা করছেন বলে মনে করছেন বঙ্গ বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+