কৃষকদের কোটি কোটি টাকা থেকে বঞ্চিত করেছে মমতার সরকার! মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যপাল ধনকরের

রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের কৃষকদের বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে রাজ্যপাল বলেছেন, রাজ্যের ৭০ লক্ষ কৃষ

রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের কৃষকদের বঞ্চনার অভিযোগ তুললেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকর। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে রাজ্যপাল বলেছেন, রাজ্যের ৭০ লক্ষ কৃষক কেন্দ্রের দেওয়া সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

৮৪০০ কোটি টাকা থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা

৮৪০০ কোটি টাকা থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা

সরকারের ব্যর্থতার কারণে রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে ৮৪০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে। এদিন টুইট করে এমনটাই অভিযোগ করেছেন, রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তিনি আরও বলেছেন অন্নদাতাদের প্রতি এই ধরনের ব্যবহার দুর্ভাগ্যজনক।

নিষ্ঠুর রসিকতা, ঐতিহাসিক অন্যায়

নিষ্ঠুর রসিকতা, ঐতিহাসিক অন্যায়

রাজ্যের কৃষকদের কেন্দ্রীয় সুবিধা না পাওয়াকে নিষ্ঠুর রসিকতা, ঐতিহাসিক অন্যায় বলেও কটাক্ষ করেছেন রাজ্যপাল।

সারা দেশে কৃষকদের হাতে ৯২০০০ কোটি টাকা

সারা দেশে কৃষকদের হাতে ৯২০০০ কোটি টাকা

টুইটে রাজ্যপাল উল্লেখ করেছে সারা দেশে কৃষকদের হাতে কেন্দ্রীয় সরকার ৯২ হাজার কোটি টাকা তুলে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতার জন্য কৃষকরা এই সুব্ধি থেকে বঞ্চিত হয়েছে।

২০১৮ সালে পিএম কিষাণ প্রকল্পের শুরু

২০১৮ সালে পিএম কিষাণ প্রকল্পের শুরু

২০১৮ সালের ১ ডিসেন্বর কেন্দ্রের মোদী সরকার পিএম কিষাণ প্রকল্প শুরু করে। এই প্রকল্পে সরাসরি ১০০ শতাংশ সাহায্য করে কেন্দ্রীয় সরকার। টাকা সরাসরি চলে যায় কৃষকদের অ্যাকাউন্টে। রাজ্য সরকার কেন এই প্রকল্প গ্রহণ করেনি, মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সেই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+