ভরা দুর্নীতির অভিযোগের মাঝে অন্য ছবি, ভ্যান চালিয়ে সংসার চালান তৃণমূলের পঞ্চায়েত প্রধান

Bankura Exclusive Story: বর্তমান দূর্মূল্যের বাজারে মাত্র পাঁচ হাজার টাকায় সংসার চলে না, ফলে গ্রাম পঞ্চায়েত প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে ইঞ্জিন চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রাইপুরের সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান স্বপন রজক। বর্তমান সময়ে এই ছবি যথেষ্ট ব্যতিক্রমী বলেই অনেকে জানিয়েছেন।

বিশেষ করে চাকরি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে নাম জড়িয়েছে শাসকদলের (Trinamool Congress leader) একাধিক নেতার। কেন্দির‍য তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে।

panchyet

এই অবস্থায় শাসকদল অর্থাৎ তৃণমূলের সততা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধী দল। সেখানে একটা গুরুত্বপূর্ণ পদে থেকেও সংসার চালাতে হিমশিম অবস্থা শাসকনেতার (Bankura Exclusive Story)।

বলে রাখা প্রয়োজন, বিগত ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় কদমাগড় সংসদ থেকে নির্বাচিত হয়ে সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন স্বপন। বাড়িতে মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ছোট্ট সংসার হলেও প্রধান হিসেবে পাওয়া মাত্র পাঁচ হাজার টাকা 'ভাতা'য় সংসার চালানো অসম্ভব।

ফলে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশুনা করা স্বপন রজক নিজস্ব ইঞ্জিন ভ্যান চালিয়ে এলাকায় ইমারতি দ্রব্য পরিবহন, তা নিজের হাতে ওঠানো-নামানোর পাশাপাশি শাল পাতার ব্যবসাও করেন। তবে এতো সবের বাইরেও প্রতিদিন নিয়ম করে সকাল ১০ টাতেই অফিসেও পৌঁছে যান। এলাকার প্রতিটি মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকেও কড়া নজর তাঁর, এমনটাই অনেকেই জানিয়েছেন।

বর্তমান সময়ে তৃণমূলের ছোটো, মেজো, বড় নেতারা যখন 'আঙ্গুল ফুলে কলা গাছ', ঠিক তখনই ব্যতিক্রমী এক গ্রাম পঞ্চায়েতকে পেয়ে বেজায় খুশী জঙ্গল মহলের মানুষও।

এখনও নিজেকে 'তৃণমূলের একজন সাধারণ কর্মী' হিসেবে ভাবতেই স্বাচ্ছন্দবোধ করেন সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন রজক। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি পাঁচ হাজার টাকায় সংসার চলেনা, ফলে জীবন জীবিকার স্বার্থে ইঞ্জিন ভ্যান আর পাতা ব্যবসাই ভরসা বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+