বিজেপিতে যোগ দিলেন ১০ প্রাক্তন পুলিশকর্তা! একুশের আগে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসকে

শুধু তৃণমূল ভেঙে ২০২১ জয় অসম্ভব, বিজেপিকে বাড়তে হবে বহরেও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাই বিজেপি শক্তি বাড়ানোর ভিন্ন পদ্ধতিকও করায়ত্ত করে নিল।

শুধু তৃণমূল কংগ্রেস ভেঙে ২০২১ জয় অসম্ভব, বিজেপিকে বাড়তে হবে বহরেও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাই বিজেপি শক্তি বাড়ানোর ভিন্ন পদ্ধতিকও করায়ত্ত করে নিল। এবং রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও অন্য শাখা সংগঠনও বাড়াতে সচেষ্ট হল। করোনার আবহে ভার্চুয়াল ব়্যালিতেই বিজেপিতে যোগ দিলেন ১০ প্রাক্তন আধিকারিক।

১০ প্রাক্তন পুলিশ কর্তার বিজেপিতে যোগদান

১০ প্রাক্তন পুলিশ কর্তার বিজেপিতে যোগদান

২০২১-এর ক্ষমতা যখন বিজেপির লক্ষ্য, তখন সেই লক্ষ্যপূরণের আগে ১০ প্রাক্তন পুলিশ কর্তাকে দলে যোগদান করিয়ে চমক দিল বিজেপি। প্রধানমন্ত্রী মোদীজির সমস্ত কর্মকাণ্ডের শরিক হতেই এই যোগদান বলে দাবি করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই যোগদান রাজ্য রাজনীতিতে একটা বড় চমক বলেই ব্যাখ্যা তাদের।

কারা যোগ দিলেন বিজেপিতে

কারা যোগ দিলেন বিজেপিতে

যে সমস্ত প্রাক্তন পুলিস কর্তারা বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তাঁদের মধ্যে রয়েছে প্রাক্তন আইজি বিনয় চক্রবর্তী, বাসব তালুকদার, প্রাক্তন ডিআইজি শঙ্কর চক্রবর্তী, অশোক দত্ত, স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডিসিমিহির দাস, অঞ্জন চক্রবর্তী, স্বাধীন সরকার, কমল পাত্র, সরোজ রায়চৌধুরী।

ভার্চুয়াল পদ্ধতিতে যোগদান সম্পন্ন

ভার্চুয়াল পদ্ধতিতে যোগদান সম্পন্ন

করোনার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভার্চুয়াল পদ্ধতিতেই এই যোগদান সম্পন্ন হয়। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সেলের দেবকুমার মুখোপাধ্যায় তাঁদের স্বাগত জানান গেরুয়া শিবিরে।

তৃণমূলকে বড় চ্যালেঞ্জ বিজেপির

তৃণমূলকে বড় চ্যালেঞ্জ বিজেপির

প্রাক্তন পুলিশ অফিসারদের বিজেপিতে এনে বুদ্ধিজীবী শক্তি বিজেপি আরও বাড়িয়ে তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের কাছেও এটা বড় চ্যালেঞ্জ, এতদিন রাজ্যে বুদ্ধিজীবী মহলে সিংহভাগ প্রভাবপ্রতিপত্তি ছিল তৃণমূলের। এখন বিজেপি আস্তে আস্তে সমস্ত শাখাতেই ভিত শক্ত করছে। এর আগে সিনে জগতেও প্রভাব বাড়িয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+