তৃণমূলে যোগদান গোয়ার প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ফালেইরোর, মমতার পাখির চোখ পশ্চিমে

তৃণমূলের পথ চলা শুরু গোয়ায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো-সহ ৫ কংগ্রেস নেতার যোগদান

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তাঁর সঙ্গে আরও পাঁচজন কংগ্রেস নেতা-সহ ১০ জন এদিন তৃণমূলে যোগদান করেন। দুবারের মুখ্যমন্ত্রী তথা সাতবারের কংগ্রেস বিধায়ককে যোগদান করিয়ে গোয়ায় নতুন ইনিংসের সূচনা করে দিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

তৃণমূলের পথ চলা শুরু গোয়ায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো-সহ ৫ কংগ্রেস নেতার যোগদান

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে যোগদান করিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এদিন ফালেইরো-সহ ৫ কংগ্রেস নেতা যোগদান করলেন তৃণমূলে। আমাদের চার নেতা ডেরেক ও'ব্রায়েন, প্রসুন বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায় ও মনোজ তিওয়ারি। তাঁরা জানান, বৃহস্পতিবার আরও অনেকে কংগ্রেসে যোগদান করবেন।

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো বলেন, আজ কংগ্রেস পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আমি আশা করি আবার কংগ্রেস পরিবার একত্রিত হবে। আজ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি খুশি।

লুইজিমনহো ফালেইরো বলেন, আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করে কংগ্রেস পরিবারকে একত্রিত করতে চাই। চাই বিজেপির বিরুদ্ধে লড়াইকে সঙ্ঘবদ্ধ করতে। এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে লড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ই সবথেকে নির্ভরযোগ্য মুখ। তাঁর হাত ধরেই কংগ্রেস পরিবারকে একত্রিত করে বিজেপির বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে হবে।

বাংলার নির্বাচন জিতে ভিন রাজ্যে সংগঠন বিস্তারে অগ্রণী হয়েছে তৃণমূল। তাদের প্রথম লক্ষ্য ছিল ত্রিপুরা। আর ত্রিপুরার পর গোয়ায় কংগ্রেসের পথ চলা শুরু হয়ে গেল এবার। তৃণমূল নেতারা গোয়ায় গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তারপরই নাটকীয়ভাবে গোয়ার দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাতবারের কংগ্রেস বিধায়ক ইস্তফা দেন।

বিধায়ক পদ থেকে ইস্তফা এবং কংগ্রেস ত্যাগের পর তাঁর তৃণমূলে যোগ দেওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। মঙ্গলবারই তিনি কলকাতায় এসে পৌঁছন। বুধবার তিন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ-পর্বের পরই তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তৃণমূলে।গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর যোগদানে তৃণমূল যখন নতুন করে পথ চলা শুরু করল গোয়ায়, তখন গোয়ায় কংগ্রেস বিরাট ধাক্কা খেল। কংগ্রেসের অস্তিত্ব সমস্যা হবে কি না, তা জানা যাবে ভবিষ্যতে। তবে একথা ঠিক যে, বিজেপির ধাক্কা কংগ্রেস শেষ হতে বসেছিল গোয়ায়। বিধানসভা নির্বাচনে গোয়ায় সর্ববৃহৎ দল হওয়ার পরও বিজেপি কংগ্রেস ভেঙে তছনছ করে দিয়ে ক্ষমতায় বিরাজ করছে।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৪০ আসন বিশিষ্ট গোয়ায় কংগ্রেস ১৭ আসনে জয়যুক্ত হয়েছিল। বিজেপি জিতেছিল ১৩ আসনে। এখন সেখানে বিজেপি ক্ষমতায়। কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ৬ জন বিধায়ক। এই অবস্থায় আরও এক বিধায়ক ইস্তফা দিয়ে যোগ দিলেন তৃণমূলে। বাকিরা গিয়েছেন বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+