Lok Sabha Elections 2024: চিন্তা বাড়াচ্ছে সন্দেশখালি! চার জেলার আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসছে কমিশন
Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা যে কোনও সময়! বাংলা সহ গোটা দেশ অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের (Election Commission) কাছে। তবে ভোটের মুখে বাংলায় সন্দেশখালির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে কমিশনের। ইতিধ্যে সন্দেশখালির ঘটনায় প্রত্যেকদিনের রিপোর্ট তলব করা হয়েছে।
এমনকি ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে কমিশনকে জেলা প্রশাসনের তরফে রিপোর্ট দেওয়া হচ্ছে বলেই খবর।এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুকে মাথায় রেখে ফের একবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা (Election Commission)। ভোটের আগে (Lok Sabha Elections 2024) আগামী ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সেই বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে সব জেলা নয়, বাংলার চারটে জেলাকে নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের। বৈঠক হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার আধিকারিকদের নিয়ে। জেলা প্রশাসনের বৈঠকে থাকবেন জেলা নির্বাচনী আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা।
বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কমিশন। অশান্তি পূর্ণ সন্দেশখালি এই জেলার আওতায় পড়ে। তাই সেই জেলার উপরে বিশেষ নজর দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবারের বৈঠকে সন্দেশখালি নিয়ে বিস্তারিত বৈঠকে নির্বাচনী আধিকারিকরা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে সেই দিন সমস্ত এজেন্সির নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করবেন আরিজ আফতাব। ইনকাম টেক্স থেকে বিভিন্ন এজেন্সি কে নিয়ে বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। বৈঠক শেষে যাবতীয় রিপোর্ট কমিশনকে পাঠানো হবে।
আগামী ৩ মার্চ বাংলায় আসছে নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ। সেদিন সন্দেশখালি সহ একাধিক বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হবে। রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক হবে বলে খবর। অন্যদিকে নজির নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।
পয়লা মার্চ ১০০ কোম্পানি বাহিনী আসবে বাংলা। এরপর ৭ মার্চ আরও ৫০ কোম্পানিও বাহিনী আসবে। তবে কোথায় এই বাহিনীকে মোতায়েন করা হবে তা স্পষ্ট নয়। তবে গুঞ্জন বিশাল এই বাহিনীকে উত্তর ২৪ পরগনায় মোতায়েন করা হতে পারে। মূলত ভোটের আগে এরিয়া ডোমিনেশন এবং ভোটারদের মধ্যে মনোবল বাড়ানোর জন্যেই এই বাহিনীকে বাংলায় এত আগে মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।












Click it and Unblock the Notifications