পুজোর আগে উপনির্বাচন ভবানীপুরে, দিন ঘোষণা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে তিন কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এর মধ্যে কেবল মাত্র ভবানীপুরে (bhawanipur) উপনির্বাচন (byelction) হতে চলেছে। অন্য যে দুই কেন্দ্রে নির্বাচন হতে চলেছে, সেগুলি হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ

পশ্চিমবঙ্গে তিন কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এর মধ্যে কেবল মাত্র ভবানীপুরে (bhawanipur) উপনির্বাচন (byelction) হতে চলেছে। অন্য যে দুই কেন্দ্রে নির্বাচন হতে চলেছে, সেগুলি হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর। এই দুই কেন্দ্রেই প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত হয়ে গিয়েছিল। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ভবানীপুরে প্রার্থী হতে চলেছেন বলেই জানা গিয়েছে।

ভবানীপুরে ভোটের সূচি

ভবানীপুরে ভোটের সূচি

এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ৬ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। ভোট হবে ৩০ সেপ্টেম্বর। গণনা ৩ অক্টোবর। নির্বাচনের দিন ঘোষণার সময় থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে।

ভবানীপুরের সঙ্গে যেসব কেন্দ্রে ভোট

ভবানীপুরের সঙ্গে যেসব কেন্দ্রে ভোট

এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভবানীপুরের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট নেওয়া হবে। এপ্রিলে ভোটের সময় করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু হয়েছিল। সেই কারণে এই দুই কেন্দ্রে এদিন ভোটের দিন ভোষণা করা হয়েছে। অন্যদিকে ভবানীপুর থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হওয়ার পরে ইস্তফা দেন। ধরে নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

৪ কেন্দ্রের ভোটের দিন ঘোষণা করা হয়নি

৪ কেন্দ্রের ভোটের দিন ঘোষণা করা হয়নি

রাজ্যের শাসকদল তৃণমূলের দাবি ছিল, সাত কেন্দ্রে দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে। যদিও এদিন বাকি চার কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। এই চার কেন্দ্র হল গোসাবা, খড়দহ, শান্তিপুর এবং দিনহাটা। এর মধ্যে গোসাবায় প্রার্থীর জয়লাভের পরেই করোনা আক্রান্ত হেয় মৃত্যু হয়। অন্যদিকে ভোট হয়ে যাওয়ার পরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে খড়দহের তৃণমূল প্রার্থী। গণনায় দেখা গিয়েছিল খড়দহ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জয়ীও হয়েছে। শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্র থেকে যথাক্রমে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক। তাঁরা লোকসভার সদস্যপদ রেখে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এই দুই কেন্দ্র থেকে ইস্তফা দেন।

মুখ্যসচিব সংবিধানের ১৬৪(৪) ধারার উল্লেখ করেছিলেন

মুখ্যসচিব সংবিধানের ১৬৪(৪) ধারার উল্লেখ করেছিলেন

এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন জরুরি, সেই কথা উল্লেখ করে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব। সেখানে তিনি সংবিধানের ১৬৪(৪) ধারার উল্লেখ করেছিলেন। যেখানে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এছাড়াও রাজ্যের মুখ্যসচিব রাজ্যে তথা নির্দিষ্ট কেন্দ্রগুলিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে রিপোর্ট দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+