নিয়োগ দুর্নীতিতে বড় চমক, অয়ন শীলের সম্পত্তি দেখে চক্ষু চড়কগাছ আধিকারীকদের
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অয়ন শীলের সম্পত্তির হিসেব চমকে গিয়েছে তদন্তকারীদের। তাঁর নামে ১৬টি ফ্ল্যােটর হদিশ পেয়েছে তদন্তকারীরা। নামে -বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তাঁরা। গতকালই অয়ন শীলের ঘনিষ্ঠ বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে তলব করে জেরা করেছে।
ইতিমধ্যেই অয়ন শীলের ছেলে অভিষেকের বান্ধবী ইমনকেও তলব করেছেন তদন্তকারীরা। শ্রীরামপুরে থাকেন ইমন। তাঁর নামেও একাধিক সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। হুগলিতে প্রমোটিং ব্যবসা করতেন অয়ন শীল। গত কয়েক বছর ধরে তিনি কলকাতার সল্টলেকের বাড়িতে থাকতেন। সেখানেই অফিস খুলেছিলেন।

অয়ন শীলের সেই অফিস থেকে পুরসভা নিয়োগের প্রচুর নথি উদ্ধার হয়েছে। তারপরেই পুরসভার নিয়োগের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। রাজ্যের একাধিক পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকার লেনদেন করত অয়নশীলের সংস্থা। এমনকী টলিউটেও একাধিক ছবি তৈরিতে টাকা ব্যবহার করেছেন তিনি।
তদন্তে নেমে অয়ন শীলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। নয় নয় করে ১৬টি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে। নিজের পাশাপাশি পরিবার এবং আত্মীয়দের নামে ফ্ল্যাট রয়েছে অয়ন শীলের। সেই সঙ্গে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। নিজের এবং আত্মীয়দের নামে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হত বলে জানতে পেরেছেন তদন্তকরীরার।

অয়নের সংস্থার কর্মী এবং ঘনিষ্ঠদের নামেও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই সব অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অয়নের সংস্থার একাধিক কর্মীকে সিজিও কমপ্লেক্সে তলব করে জেরা করা হচ্ছে। তাঁদের জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications