৬ ঘন্টার জেরার পর রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করল ইডি
কলকাতা, ২৫ মার্চ: রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হল। বুধবার ৬ ঘন্টা দফায় দফায় জেরা করার পর অবশেষে সন্ধ্যেবেলায় গৌতমবাবুকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ইডি। রোজ ভ্যালির কর্ণধারের থেকে যে যে নথি চাওয়া হয়েছিল এবং টাকার হিসাব দিতে বলা হয়েছিল, তা দিতে পারেননি গৌতমবাবু। আর তারই জেরে পঞ্চমবার জেরার পর অবশেষে গ্রেফতার করা হল। শুরু হল রোজভ্যালিক সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়ায়ও।
আরও পড়ুন : সারদা শিশু, রোজ ভ্যালির কেলেঙ্কারির পরিমাণ ১৫ হাজার কোটি, বলছে ইডি
আরও পড়ুন : ডেলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠকের কথা মানলেন গৌতম কুণ্ডু
সম্প্রতি সারদা চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়েছে দেশ। সারদা-কাণ্ডে আর্থিক নয়ছয়ের পরিমাণ ছিল আড়াই হাজার কোটি টাকা। কিন্তু ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি অনুয়ায়ী, ১৫ হাজার কোটি টাকা গরমিল রয়েছে রোজ ভ্যালির ব্যবসায়!

রোজভ্যালির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অসম বিভিন্ন জায়গা থেকে প্রায় ১ কোটি মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলছিল রোজভ্যালি। সেবির তরফে বারবার নোটিশ দিয়ে এই বেআইনিভাবে টাকা তোলা বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনও কাজ হয়নি। অভিযোগ, বারণ করা সত্ত্বেও এখনও একইভাবে বেআইনি উপায়ে টাকা তুলছিল এই গোষ্ঠী।এরই মাঝে ইডি ৫ বার গৌতম বাবুকে দফতরে ডেকে জেরা করে।
বুধবারও রোজভ্যালি কর্ণধারকে জেরা শুরু করে ইডি। দিল্লি থেকে ইডির এক আধিকারিক এসেছিলেন। গৌতম কুণ্ডুকে দফায় দফায় মোট ৬ ঘন্টা জেরা করা হয়। তাঁকে এই ১৫ হাজার কোটি টাকার হিসাব দিতে বলা হয়। এবং এই সংক্রান্ত নথি দিতে বলা হয়। বাজার থেকে বেআইনি ভাবে কত টাকা তুলেছে রোজভ্যালি সে প্রশ্নও করা হয়। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সদুত্তর মেলেনি তাঁর কাছ থেকে। নথি পেশের জন্য আরও একদিন সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তাতে সন্তুষ্ট নয় ইডি আধিকারিকরা। শেষমেষ সিদ্ধান্ত নেওয়া হয় গৌতম কুণ্ডুকে আজই গ্রেফতার করার।
উল্লেখ্যে এর আগেই রোজভ্যালির আড়াই হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিছু স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল রোজ ভ্যালি। তবে আদালত জানিয়ে দেয় ইডি ঠিকঠাক তদন্ত করছে। অতএব তা চলবে। রোজভ্যালির সম্পত্তিও অ্যাটচ করার পক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications