সারদা শিশু, রোজ ভ্যালির কেলেঙ্কারির পরিমাণ ১৫ হাজার কোটি, বলছে ইডি

চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট যখন সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তখন বলেছিল যে অনুরূপ চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এর আগে অন্তত দু'বার রোজ ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে জেরা করে ইডি। তাদের আড়াই হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিছু স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল রোজ ভ্যালি। গতকাল আদালত বলেছে, ইডি ঠিকঠাক তদন্ত করছে। অতএব তা চলবে।
গোয়েন্দারা জানিয়েছেন, সাধারণ আমানতকারীদের সিংহভাগ এখন টাকা ফেরত পাননি। এই টাকা অন্যত্র খাটিয়েছে রোজ ভ্যালি গোষ্ঠী।












Click it and Unblock the Notifications