অসমে ভূমিকম্পের জের, কাঁপল উত্তরবঙ্গও, আতঙ্কে বাসিন্দারা
অসমে ভূমিকম্পের জের, কাঁপল উত্তরবঙ্গও, আতঙ্কে বাসিন্দারা
সাত সকালে কাঁপল উত্তরবঙ্গ। সকাল ৮টা ৪৭ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের একাধিক জেলায়। অসমের গোয়ারপাড়ায় কম্পনের কারণেই উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার সকালে অসমের গোয়াল পাড়ায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২।

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় কম্পন অনুভূত হয়। বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। সাত সকালে অনেগেই কম্পনের মধ্যে জেগে ওঠেন অনেকে। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন সকলে। হুড়োহুড়িতে একটি শিশু পড়ে গিয়ে আহত হয়েছে জলপাইগুড়িতে বলে জানা গিয়েছে।
গবেষকদের দাবি অসমের ভূমিকম্পের কারণেই উত্তরবঙ্গে তার রেশ এসে পৌঁছেছে। অসমের গোয়ালপাড়ায় ৫.২ রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়েছে। সেখানেও আতঙ্ক ছড়ায়। সাত সকালে কম্পনে অনেকেই ভয় পেয়ে গিয়েছেন। কোচবিহার শহরে বেশ কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। অসমের গুয়াহাটিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে হতাহতের এখনওকোনও খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications