দুর্গা রূপে মমতা, তুলির টান দিচ্ছেন শিল্পী, টুইটে কী লিখলেন শুভেন্দু
দুর্গা রূপে মমতা, তুলির টান দিচ্ছেন শিল্পী, টুইটে কী লিখলেন শুভেন্দু
বাংলার মেেয়ই ঘরের মেয়ে উমা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলেই তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা। কলকাতার বাগুইআটির নজরুল পার্কের পুজোয় দেখা যাবে এই প্রতিমা। শিল্পী মন্টু পাল। যিনি কুমোরটুলির একজন নামী প্রতিমা িশল্পী। এদিকে মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইটে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে কলকাতায়। বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতিতে তৈরি হচ্ছে এই প্রতিমা। শিল্পী কুমোরটুলির জনপ্রিয় প্রতিমা কারিগর মন্টু পাল। তাঁর নিপুন হাতের কৌশলে ধীরে ধীরে গড়ে উঠছে প্রতিমা। অনেকটাই কাজ শেষ হয়ে গিয়েছে।এবার রং তুলির কাজ বাকি। উদ্যোক্তারা দাবি করেছেন রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা রূপেই জানে। তিনি যেভাবে রাজ্যের মানুষের উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি শুরু করছেন সেটার জন্য বাংলার ঘরের মেয়েকেই উমা হিসেবে মূর্ত করা হচ্ছে এখানে। দেবী প্রতিমায় কোনও উগ্রতা রাখা হয়নি এখানে।

সমালোচনায় বিজেপি
এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। তাঁরা প্রকাশ্যে এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির নেতারা। যদিও উদ্যোক্তাদের দাবি তাঁরা কোনও রাজনৈতিক উদ্দেশ্য এই মূর্তি তৈরি করেননি। রাজ্যবাসী মুখ্যমন্ত্রীকে যে রূপে দেখেন সেই রূপ দেওয়ার চেষ্টা হয়েছে মাত্র। জনসাধারণের অনুপ্রেরণাতেই এই মূর্তি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।

শুভেন্দুর টুইট
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার টুইটা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নাম না করে শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, 'আপনার অহঙ্কার এমন জায়গায় পৌঁছেছে যে বিবেকও আর জবাবদিহি করতে পারবে না।' মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরির ঘটনা পৌঁছে গিয়েছে দিল্লিতেও। অমিত মালব্যও এই নিয়ে সরব হয়েছেন। এবং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সপব হয়েছেন বিজেিপ নেতারা।

পাল্টা দিলেন ফিরহাদ
অমিত মালব্য টুইটে লিখেছিলেন,'ওনার হাতে নিরীহ বাঙালিদের রক্ত লেগে রয়েছে। এটি দেবী দুর্গার অপমান।' তার পাল্টা জবাবে ফিরহাদ হাকিম লিখেছেন, বাংলার ঘরের মেয়ে মমতা। দুর্গাকে আমরা ঊমা হিসাবে পুজো করি। সেখানে দাঁড়িয়ে দুর্গাপুজোকে নিয়ে এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করে।' তবে শেষ পর্যন্ত মুর্তিটি প্রদর্শিত হতে পারলে এবার পুজোয় বাগুইআটির এইক্লাব যথেষ্ট ভিড় টানবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications