বাংলায় ভোট পরবর্তী হিংসা! কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন
শনিবার ভোট শেষ হতেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে। নদিয়ার কালিগঞ্জে সংখ্যালঘু বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। বেলেঘাটায় মহিলা বিজেপি বুথ কর্মীর মাথা ফেটেছে। যাদবপুরে মহিলা সিপিআইএম কর্মীকে হুমকি দেওয়া হয়েছে।
বিষয়গুলির কথা থানায় রেখে নির্বাচন কমিশনের তরফেরাজ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার সময়সীমা ১৯ জুন করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল কেন্দ্রীয় বাহিনী থাকবে ছয় জুন পর্যন্ত। রাজ্যের পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকায় সময়সীমা ১৯ জুন করা হয়েছে। ওই দিন পর্যন্ত চারশো কোম্পানি বাহিনী রাজ্যে থাকবে।

মঙ্গলবার. ৪ জুন ভোট গণনা। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল ছয় জুন পর্যন্ত রাজ্যে চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই সময়সীমা পনেরোদিন বৃদ্ধি করে ১৯ জুন করা হয়েছে। যদিও বিশেষজ্ঞরাা বলছেন, কেন্দ্রীয় বাহিনীকে চালনা করে রাজ্য পুলিশ। ফলে তাদেরকে যদি থানায় বসিয়ে রাখা হয়, তাহলে কাজের কাজ কিছুই হবে না। উপরন্তু কেন্দ্রীয় বাহিনী রাখতে আমাদের করের টাকা যাবে।
এবারের লোকসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে বাংলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়েছিল নির্বাচন কমিশন। প্রায় সাড়ে নশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল রাজ্যে। কেন্দ্রীয় বাহিনীর ব্যাটেলিয়নের মধ্যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির ব্যাটেলিয়ন এখন রাজ্যে রয়েছে। বিএসএফ ১১৮ কোম্পানি, সিআরপিএফ ১১৫ কোম্পানি এবং সিআইএসএফ ৭১ কোম্পানি, আইটিবিপি ৩৬ কোম্পানি এবং এসএসবি ৬০ কোম্পানি রাখা হবে।
নদিয়ার কালিগঞ্জে সংখ্যালঘু বিজেপি কর্মী হত্যা এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী এবং দলের পোলিং এজেন্টদের ওপরে হামলার অভিযোগের প্রেক্ষিতে এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট করা হবে। অন্যদিকে শাসক তৃণমূলের তরফে এইসব হিংসাকে ভোট পরবর্তী হিংসা হিসেবে অস্বীকার করা হয়েছে। এইসব ঘটনার পিছনে স্থানীয় ঘটনা দায়ী বলেও বলছে তৃণমূল।
২০২৪-এ নয়, এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে। পরে যা নিয়ে আদালতে মামলা হয়। যা এখনও চলছে।
বাংলার দুই প্রতিবেশী সিকিম, ওড়িশা ছাড়াও যোগী রাজ্য উত্তর প্রদেশ এবং অরুণাচল প্রদেশে নির্বাচনের পল প্রকাশের দুই দিন পর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications