দুয়ারে সরকার শুরু হচ্ছে শনিবার, নতুন চারটি পরিষেবার পাশাপাশি কী কী মিলবে এবার
ফের একবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। নতুন অর্থ বছরের প্রথম দিন থেকেই অর্থাৎ ১ এপ্রিল থেকে রাজ্যজুড়ে বসছে দুয়ারে সরকার। এবার ২৭টি পুরনো প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারের শিবিরে মিলবে নতুন চারটি পরিষেোবা। সাধারণ মানুষের সুবিধার্থে এবার সমস্ত পরিষেবাই জনতার দুয়ারে নিয়ে আসছে রাজ্যের মা-মাটি-মানুষের সরকার।
মমতা বন্দ্যোপাধ্যাযের আনা দুয়ারে সরকার কর্মসূচি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বীকৃতি আদায় করে নিয়েছে। এই মডেল ফলো করতে শুরু করেছে অন্য রাজ্যও। এই পরিস্থিতিতে বাংলায় বসছে ষষ্ঠ দুয়ারে সরকার শিবির। ১ এপ্রিল থেকে শুরু করে ২০ এপ্রিল পর্যন্ত এই শিবিরে যে কোনো সরকারি পরিষেবা মিলবে।

দুটি ভাগে এবার ভাগ করা হয়েছে দুয়ারে সরকার শিবিরকে। ১ থেকে ১০ এপ্রিল যে কোনো পরিষেবা পেতে আবেদন করা যাবে। আর সেই পরিষেবা আপনি পাবেন ১১ থেকে ২০ এপ্রিলের মধ্যে। দুয়ারে সরকারে কী কী পরিষেবা মিলবে এবার সেই তালিকাও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
রাজ্য সরকারের প্রধান সচিবালয় নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিযে জানিয়ে দেওয়া হযেছে এবার দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষ আবেদন করতে পারবেন মোট ৩১টি প্রকল্পে। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী তো থাকছেই, সেইসঙ্গে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী, সবুজসাথী।
এবার নতুন যে চারটি পরিষেবা শুরু হচ্ছে সেগুলি বিধবা ভাতা, মেধাশ্রী, ক্রেডিট কার্ডের মাদ্যমে ঋণ প্রদান, মাইক্রো ইরিগেশন স্কিম। এর মধ্যে মেধাশ্রীতে ওবিসি ছাত্র-ছাত্রীদের ঋণ দেওয়া হয়। আর মাইক্রে ইরিগেশন স্কিমে ঋণ দেওয়া হয় কৃষকদের।
এখন পর্যন্ত দুয়ারে সরকারে ক্যাম্পে অংশ নিয়েছেন ৯ কোটি মানুষ। তার মধ্যে সাত কোটি মানুষ এই ক্যাম্প থেকে নানা পরিষেবা পেয়েছেন। রাজ্যজুড়ে এখন পর্যন্ত মোট ১ লক্ষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে বাংলায়।
এবার ষষ্ঠ দুয়ারে সরকার সরকার বসতে চলেছে। এবার দুয়ারে সরকারের জন্য চালু হয়েছে একটি কন্ট্রোল রুম। সেই কন্ট্রো রুমের নম্বর ১৮০০৩৪৫১৮৭। এই টোল ফ্রি নম্বরে ফোন করে দুয়ারে সরকারে যে কোনো বিষয়ে সাহায্য চাইতে পারবেন আবেদনকারীরা। যে কোনো অভিযোগও জানাতে পারবেন এই টোল ফ্রি নম্বরে।
নবান্নের তরফে জানানো হয়েছে, এই হেল্পলাইন নম্বর থেকে গ্রাহককে গাইড করা হবে। কোন ক্যাম্পে কী কী সুবিধা মিলব, কীভাবে কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, কার জন্য কী প্রকল্প মিলতে পারে অর্থাৎ কার গ্রহণযোগ্যতা রয়েছে সর্ববিষয়ে গাইড করা হবে। অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট বক্সও থাকছে। সেখানে উপভোক্তারা সুবিধা-অসুবিধার কথা জানাতে পারবেন।












Click it and Unblock the Notifications