'দুষ্টু ছেলে'রা বাড়াবাড়ি করলে বাংলায় আরও শীতলকুচি হবে! বিস্ফোরক দিলীপ ঘোষ

কোচবিহারের শীতলকুচিতে আধাসেনার গুলিতে নিহত হয়েছেন চার সাধারণ ভোটার। এই ঘটনা নিয়ে এ বার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কোচবিহারের শীতলকুচিতে আধাসেনার গুলিতে নিহত হয়েছেন চার সাধারণ ভোটার। এই ঘটনা নিয়ে এ বার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাড়াবাড়ি করলে রাজ্যের অন্য জায়গাতেও শীতলকুচির মতো ঘটনার পুনরাবৃত্তি হবে। পঞ্চমদফা ভোটের আগে রীতিমতো হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।

ভয় দেখিয়ে রাজনীতির দিন চলে গিয়েছে, পাল্টা দিলীপের

ভয় দেখিয়ে রাজনীতির দিন চলে গিয়েছে, পাল্টা দিলীপের

চতুর্থ দফার ভোটে শীতলকুচির ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই ঘটনাকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা দিলীপ ঘোষ বলেন, ভয় দেখিয়ে রাজনীতির দিন চলে গিয়েছে। মানুষ এখন ভয় উপেক্ষা করে ভোট দিচ্ছেন। ১৭ তারিখও লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দেবেন। ভয় নেই কেন্দ্রীয় বাহিনী থাকবে।

বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে

বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে

দিলীপ ঘোষের কথায়, কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে তবে শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। শীতলকুচিতে চারজন নিহতকে তৃণমূল দলীয় কর্মী হিসেবে দাবি করেছে। আর দিলীপের কথায় নিহতরা দুষ্টু ছেলে।

এত দুষ্টু ছেলে এল কোথা থেকে? প্রশ্ন দিলীপের

এত দুষ্টু ছেলে এল কোথা থেকে? প্রশ্ন দিলীপের

দিলীপের এই মন্তব্যকে প্ররোচনা বলে পাল্টা অভিযোগ করেন। এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত বলে মনে করে তৃণমূল কংগ্রেস। রবিবার দলীয় প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে বরানগরের জনসভায় দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের আমলে দুষ্টু ছেলেদের কথা শোনা গিয়েছে দিদির মুখে। এত দুষ্টু ছেলে এল কোথা থেকে?

এই দুষ্টু ছেলেরা বাংলায় থাকবে না, হুঁশিয়ারি দিলীপের

এই দুষ্টু ছেলেরা বাংলায় থাকবে না, হুঁশিয়ারি দিলীপের

দিলীপ ঘোষ বলেন, দিদির ওই দুষ্টু ছেলেরাই শীতলকুচিতে গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা বাংলায় থাকবে না। সবে শুরু হয়েছে। য়ারা ভেবেছে কেন্দ্রীয় বাহিনী বন্দুকটা দেখানোর জন্য নিয়ে এসেছে, তারা বুঝে গিয়েছে ওই গুলির গরম কেমন। সারা বাংলায় এটা হবে। এদিন ভিডিও কনফারেন্স মুখ্যমন্ত্রীর কথা বলা নিয়ে দিলীপ বলেন, সারাজীবন লাশের রাজনীতি করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+