কালো দাগ ধরা আলু! যুব মোর্চার বৈঠকে নাম না করে কাকে কাকে নিশানা করলেন দিলীপ ঘোষ
ভোটের পরে অনেকেই বিজেপি (bjp) ছেড়ে যাচ্ছেন শাসকদলে। কেউ যাচ্ছেন ভয়ে আবার কেউ ভক্তিতে। যাঁরা ভয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি বিজেপি তথা দিলীপ ঘোষদের সহানুভূতি থাকলেও যাঁরা ভক্তিতে যাচ্ছেন তাঁদের এদিন তীব্র কটাক্ষ করলেন
ভোটের পরে অনেকেই বিজেপি (bjp) ছেড়ে যাচ্ছেন শাসকদলে। কেউ যাচ্ছেন ভয়ে আবার কেউ ভক্তিতে। যাঁরা ভয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি বিজেপি তথা দিলীপ ঘোষদের সহানুভূতি থাকলেও যাঁরা ভক্তিতে যাচ্ছেন তাঁদের এদিন তীব্র কটাক্ষ করলেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip Ghosh)। এদিন তিনি দলের যুবমোর্চার কার্যকারিণীতে দীর্ঘ ভাষণ দেন।

সপ্তাহ ব্যাপী কর্মসূচির ঘোষণা
ভোটের ফল বেরিয়ে গিয়েছে আড়াই মাসের বেশি সময়। ইতিমধ্যেই বিজেপি নতুন সরকারে বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করেছে। কিন্তু বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট ২০২৪-এ দিল্লি। যার জেরে পাল্টা সংগঠনকে চাঙ্গা করতে নেমে পড়েছে বিজেপি। এদিন রাজ্য যুব মোর্চার কার্যকারিণীর বৈঠকে ভাষণ দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি অগাস্টমাসে একসপ্তাহের কর্মসূচির কথা ঘোষণা করেন। ৯ অগাস্ট থেকে বিজেপি বাংলা বাঁচাও সপ্তাহ পালন করবে বলে জানান তিনি।

দলত্যাগীদের আক্রমণ
এদিনের কার্যকারিণীর বৈঠকে দিলীপ ঘোষ দলত্যাগীদের তীব্র আক্রমণ করেন বলে সূত্রের খবর। তিনি বলেছেন, কিছু আলু থাকে যাতে কালো দাগ থাকে, সিদ্ধ হয় নি। সেগুলোকে কোনও কাজে ব্যবহার করা যায় না। সেসব কিছু বাদ দিয়েই সবজি তৈরি করতে হয় বলেও মন্তব্য করেন তিনি। দলত্যাগীদের নিয়েই তাঁর এই মন্তব্য বলেই জানা গিয়েছে।

বিজেপি ছেড়েছেন মুকুল, আরও অনেকেই ছাড়ার মুখে
প্রায় সাড়ে তিন বছরের মতো বিজেপিতে কাটিয়ে পুরনো দলে ফিরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এছাড়াও ভোটের আগে দলে যোগ দিয়ে হারা পরে খোঁজ না থাকাদের তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তদের মতো অনেকে। আবার সোনালী গুহ, দীপেন্দ বিশ্বাসের মতো অনেকেই ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন তৃণমূলে ফিরতে চেয়ে। তাতে যে বিজেপির কোনও ক্ষতি হওয়ার নয়, তা এদিন বুঝিয়ে দিতে চেয়েছেন দিলীপ ঘোষ।

সৌমিত্রের আচরণে খুশি দিলীপ
কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণে জায়গা না পেয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করেছিলেন যুব মের্চার সভাপতি সৌমিত্র খান। যার উত্তরও দিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে এদিনের বৈঠকে সৌমিত্র খান তার জন্য ক্ষমা চেয়ে নেন। এব্যাপারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আবেগপ্রবণ হয়ে মন্তব্য করে ফেলেছিলেন সৌমিত্র। তবে তাঁর এদিনের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি যে খুশিই হয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications