তৃণমূলের মন্ত্রীর সমর্থনে গলা ফাটালেন বিজেপির দিলীপ, চরমে উঠল রাজনৈতিক তরজা

প্রসঙ্গ তৃণমূলের দুর্নীতি। তৃণমূলের মন্ত্রীর সুরে গলা মিলিয়েই মমতার সরকারকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ঠিকই বলেছেন তৃণমূলের ওই মন্ত্রী।

প্রসঙ্গ তৃণমূলের দুর্নীতি। তৃণমূলের মন্ত্রীর সুরে গলা মিলিয়েই মমতার সরকারকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ঠিকই বলেছেন তৃণমূলের ওই মন্ত্রী। আমরা আগে থেকেই বলছিলাম, তৃণমূলের এই শুদ্ধিকরণ জাস্ট আইওয়াশ। এখন তা প্রমাণ হল তৃণমূল সরকারের ওই মন্ত্রীর কথাতেই।

তৃণমূল হল দুর্নীতির বাসা

তৃণমূল হল দুর্নীতির বাসা

দিলীপ বলেন, আসলে ঠগ বাছতে গিয়ে তৃণমূল উজাড় হয়ে যাচ্ছে। সবাই দুর্নীতি পরায়ন। নিচুতলা থেকে উঁচুতলা, কেউ বাদ নেই দুর্নীতিতে। এখন শুধু কোপ পড়ছে চুনোপুঁটিদের গায়ে। রাঘববোয়ালরা আড়ালেই রয়ে যাচ্ছেন। মন্ত্রী তো একথাই বলেছেন। যা এতদিন বলে আসছে বিজেপি। তৃণমূল হল দুর্নীতির বাসা।

রাজীবকে সমর্থন দিলীপের

রাজীবকে সমর্থন দিলীপের

সম্প্রতি হাওড়া তৃণমূলে দুর্নীতিদমন ইস্যুতে দুই মন্ত্রীর ভিন্নমত প্রকাশ্যে চলে আসে। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই সমালোচনা করেন অপর মন্ত্রী তথা জেলা সভাপতি অরূপ রায়ের। তিনিই তৃণমূলের রাঘববোয়ালদের পর্দা ফাঁস করে ছেড়েছেন। খোদ মন্ত্রীই তৃণমূলে রাঘববোয়ালদের বিচার চেয়েছেন। তিনি সাফ জানিয়েছেন চুনোপুঁটিদের ধরে কোনও লাভ নেই।

রাঘববোয়ালরা বহাল তবিয়তে

রাঘববোয়ালরা বহাল তবিয়তে

এরপর রাজীবের কথাকে সমর্থন করে দিলীপ ঘোষও খোঁচা দিয়েছেন তৃণমূলের এই শুদ্ধিকরণ প্রক্রিয়া নিয়ে। তিনি বলেন, তৃণমূলই তো স্পষ্ট করে দিচ্ছে দলে দুর্নীতির সীমা-পরিসীমা নেই। দলেই অনেক রাঘববোয়াল আছে। এখন সব চুনোপুঁটিদের ধরা হচ্ছে। রাঘববোয়ালরা বহাল তবিয়তে রাজ চালিয়ে যাচ্ছেন।

সমালোচনায় মুখর তৃণমূলের রাজীব

সমালোচনায় মুখর তৃণমূলের রাজীব

জেলার বেশ কিছু পদাধিকারীকে দল থেকে সাসপেন্ড করার পর মন্ত্রী তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় সমালোচনায় মুখর হয়ে ওঠেন অরূপ রায়ের বিরুদ্ধে। রাজীব বলেন, দলে শুদ্ধিকরণের নামে রাঘববোয়াল, রুই-কাতলাদের ছেড়ে চুনোপুঁটি নেতাদের দুর্নীতি বের করা হচ্ছে।

হেভিওয়েট নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত

হেভিওয়েট নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত

রাজীবের কথায়, হেভিওয়েট নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও ছাড়া পেয়ে যাচ্ছেন বেমালুম। কিন্তু চুনোপুঁটিরা দল থেকে বিতাড়িত হচ্ছেন। রাজীবের এই মন্তব্যকে দল বিরোধী বলে দাবি করেছে তৃণমূলের একাংশ। কেননা দল এখন শুদ্ধিকরণের রাস্তায় হাঁটছে। আর তার সমালোচনা করছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+