হিন্দুদের অস্থি পরিবারের হাতে দেওয়ার দাবি! মমতাকে নয়া বিতর্কে আহ্বান দিলীপের
করোনা নিয়ে বিজেপি নয়, রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির খোঁচা দিয়ে করোনা আবহেন নতুন এক ইস্যু তুলে ধরলেন।
করোনা নিয়ে বিজেপি নয়, রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির খোঁচা দিয়ে করোনা আবহেন নতুন এক ইস্যু তুলে ধরলেন। তিনি দাবি করলেন, অবিলম্বে করোনা সংক্রমণে মৃত হিন্দুদের অস্থি তাঁদের পরিবারের হাতে তুলে দিতে হবে। তাঁর এই নয়া আর্জিতে রাজ্যে ফের এক নয়া বিতর্ক উত্থাপন হল।

করোনা সংক্রমণে মৃত হিন্দু ব্যক্তির অস্থি নিয়ে
এই মর্মে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, করোনা সংক্রমণে মৃত হিন্দু ব্যক্তির অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়াই নিয়ম। হিন্দুরা তা দিয়ে থাকে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায়। কিন্তু রাজ্যের সিদ্ধান্তে তা করতে পারছেন না হিন্দুরা। এবার হিন্দু মৃতদেহের অন্ত্যেষ্টিতে এই বার্তা দিলেন দিলীপ ঘোষ।

বাড়ি বাড়ি গিয়ে লালারসের নমুনা সংগ্রহ করতে হবে
তিনি আরও দাবি করেন, রাজ্যকে বাড়ি বাড়ি গিয়ে লালারসের নমুনা সংগ্রহ করতে হবে। শুধু টেস্টিং ল্যাবরেটারির দোহাই দিলে হবে না। করোনাকে রুখতে চাইলে রাজ্য সরকারকে আরও তৎপর হতে হবে। নইলে করোনা সংক্রমণ সাংগাতিক রূপ নেবে রাজ্যে, এমনটাই মনে করেন বিজেপি রাজ্য সভাপতি।

মমতাকে খোঁচা দিলীপের
দিলীপ ঘোষ বলেন, অন্যান্য মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের সুবিধা-অসুবিধার কথা বলেছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই ব্যতিক্রম। তিনি রাজনীতি করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও। তিনি বাংলার মানুষের কথা, মানুষের সুবিধা-অসিবিধার কথা না বলে তৃণমূলকে তুলে ধরতেই ব্যস্ত ছিলেন বৈঠকে।

মমতাকে রাজনীতির খোঁচা দিলীপের
দিলীপ ঘোষের অভিযোগ, বাংলার সাধারণ মানুষের সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে বলেলনি মুখ্যমন্ত্রী। বলেছেন নিজের কথা। আসলে উনি সব বিষয়েই রাজনীতি দেখতে পান। উনি নিজে তো সব বিষয়ে রাজনীতি করেন। যেমন রাজনীতি করছেন মৃতদেহ নিয়ে।












Click it and Unblock the Notifications