মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনে কারা আসেন, বিনিয়োগ কত হয়, 'ফাঁস' করলেন দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিঘায় চলা বিজনেস কনক্লেভ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিঘায় চলা বিজনেস কনক্লেভ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন বলেন, এই ধরনের সামিট আগেও অনেক হয়েছে। একই শিল্পপতিরা যান, কিন্তু তাতে কাজের কাজ কিছু হয় না। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

আসেন না শিল্পপতিরা
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে থেকেই বিজনেস সামিট হয়। কিন্তু সেখানে নামকরা কোনও শিল্পপতি আসেন না। থাকেন কিছু সাজানো শিল্পপতি। আর ওই একই লোকেরা প্রতিবছর এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলেন।

হয় না বিনিয়োগ, ফল শূন্য
দিলীপ ঘোষ বলেন, যেসব শিল্পপতিদের প্রতিবছর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তা ভাল ভাল কথা বলেন, কিন্তু বিনিয়োগ করেন না। এবারও তাই হয়েছে। ফল শূন্য। বলেছেন দিলীপ ঘোষ।

কত কোটির বিনিয়োগ, প্রশ্ন দিলীপের
নয় বছর হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন, কিন্তু কত কোটি টাকার বিনিয়োগ হয়েছে, প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি মনে করেন, যত কোটি টাকা খরচ করে এইসব বিজনেস সামিট করা হয়, তত কোটি টাকাও বিনিয়োগ হয়নি রাজ্য কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

২ দিনের বিজনেস কনক্লেভ শেষ
বুধবার মুখ্যমন্ত্রী বিজনেস কনক্লেভের উদ্বোধন করেছেন। এই কনক্লেভে আসা অতিথিদের থাকার জন্য রাজ্য শিল্পোন্নয়ন নিগমের পক্ষ থেকে ৩০ টি হোটেল বুক করা হয়েছিল। এই বিজনেস কনক্লেভ হয় গিধার কনভেনশন সেন্টারে। সম্প্রতি সেটি তৈরি হয়েছে। এই কনভেনশ সেন্টারে ৯৭০ জনের বসায় জায়গা রয়েছে। দুদিনের সম্মেলনে বাংলাদেশ, ভূটান, যুক্তরাজ্য, পোলান্ড, মার্কিন যয়ুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ইতালি এবং চিনের মতো ২৮ টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এই বিজনেস কনক্লেভে হাজির ছিলেন হর্ষ নেওটিয়া, ওয়াইকে মোদী, মায়াঙ্ক জালান, সঞ্জয় বুধিয়ার মতো শিল্পপতিরা।












Click it and Unblock the Notifications